শীতকালীন ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, ১৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত আমেরিকার দক্ষিণ ও পূর্বাঞ্চল। ১৭ অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম

শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত আমেরিকার দক্ষিণ ও পূর্বাঞ্চল। ১৭ অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এর মধ্যে ১২টি অঙ্গরাজ্যে ফেডারেল জরুরি দুর্যোগ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, তীব্রতা ও বিস্তৃতির দিক থেকে এটি চলতি মৌসুমের সবচেয়ে ভয়াবহ ঝড়। এ ঝড়ে ঝুঁকিতে রয়েছেন ৩০ অঙ্গরাজ্যের ২০ কোটি মানুষ।  

প্রশান্ত মহাসাগর ও মেক্সিকো উপসাগর থেকে আসা দুটি আর্দ্র বায়ুপ্রবাহ এই ঝড়কে শক্তিশালী করেছে। সেই সাথে রকি পর্বত অঞ্চল থেকে দক্ষিণমুখী শক্তিশালী তুষারযুক্ত বায়ুপ্রবাহে আরও ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি।

ডাকোটা এবং মিনেসোটায় তাপমাত্রা হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াস নিচে পর্যন্ত নেমে গেছে। এই কনকনে ঠান্ডায় বাইরে বের হওয়া প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের দুই-তৃতীয়াংশ অঞ্চলে তুষারপাত, শিলাবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টিপাতের পাশাপাশি বিপজ্জনকভাবে ঠান্ডা তাপমাত্রা বয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে।

বৈরি আবহাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ১ লাখ মানুষ। দুই দিনে বাতিল করা হয়েছে ১৩ হাজার ফ্লাইট। শনিবার বাতিল করা হয়েছে ৪ হাজারেরও বেশি ফ্লাইট। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার অনুসারে রোববারের জন্য নির্ধারিত ৯ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সোমবারও ফ্লাইট বিপর্যয় অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে।

আমেরিকার পাশাপাশি তীব্র শীতের কবলে কানাডাবাসী। ভারী তুষারপাত এবং তীব্র তুষারঝড়ে নাকাল দেশটির মানুষ। শীতের তীব্রতা সব থেকে বেশি অনুভূত হচ্ছে কানাডার দক্ষিণাঞ্চলে। 

শীতকালীন ঝড় এবং তুষারপাতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে টরোন্টো এবং অন্টারিওর দক্ষিণাঞ্চলে। রোববার ২০ থেকে ৪০ সেন্টিমিটার তুষার জমার পূর্বাভাস রয়েছে। কানাডার আবহাওয়া অফিস বলছে, অনেক এলাকায় তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের ৪৫ ডিগ্রি নিচে।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর