ট্রাম্পের ‘বাড়িতে’ অস্ত্র হাতে যুবক, গুলি করে হত্যা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

ফ্লোরিডার পাম বিচে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের বাড়ি মার-এ-লাগোতে রোববার সকালে এক সশস্ত্র যুবককে গুলি করে হত্যা করেছে কর্তৃপক্ষ। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, ওই যুবক (মার-এ-লাগো) ক্লাবে প্রবেশের চেষ্টা করছিল। 

তবে এ ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প মার-এ-লাগোতে ছিলেন না; তিনি হোয়াইট হাউসে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

সিক্রেট সার্ভিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহত যুবক একটি অস্ত্র এবং একটি গ্যাস ক্যানিস্টার বহন করছিল। সে মার-এ-লাগোর চারপাশে থাকা সুরক্ষিত বেষ্টনীতে প্রবেশ করেছিল।

রোববার সকালে এক সংবাদ সম্মেলনে সিক্রেট সার্ভিস এবং পাম বিচ কাউন্টি শেরিফ অফিসের কর্মকর্তারা জানান, যুবকটি একজন অফিসারের দিকে শটগান তাক করার পরই তাকে গুলি করা হয়। আইন প্রয়োগকারী সংস্থা এখনও ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি, তবে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তার বয়স ২০-এর কোঠায়।

পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাডশ জানান, 'একজন ডেপুটি এবং সিক্রেট সার্ভিসের দুইজন এজেন্ট ওই এলাকায় তদন্ত করতে যান। তারা একজন শ্বেতাঙ্গ পুরুষের মুখোমুখি হন, যার হাতে একটি গ্যাস ক্যান এবং একটি শটগান ছিল।' 

ব্র্যাডশ আরও বলেন, 'তাকে ওই দুটি জিনিস ফেলে দিতে বলা হয়েছিল। সে গ্যাস ক্যানটি নামিয়ে শটগানটি গুলি করার ভঙ্গিতে তুলে ধরে। সেই মুহূর্তে ডেপুটি এবং দুই সিক্রেট সার্ভিস এজেন্ট তাদের অস্ত্র দিয়ে গুলি করে ওই ব্যক্তির হুমকিকে নিষ্ক্রিয় করে।' 

তথ্যসূত্র: সিএনবিসি 

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বড় অংকের ফি আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত করবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ‘আজ রাতেই’ ইরানে ‘কঠোর হামলা’ চালাবে। এর কয়েক ঘণ্টা আগেই তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারের নিহত সদস্যদের  জানাজার অনুষ্ঠান চলার মধ্যেই এমন ঘোষণা এল। এ বিষয়ে, ডোনাল্ড ট্রাম্প তাঁর...
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে রাখা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিন। সময়ের সঙ্গে সঙ্গে সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর