স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প

‘স্বর্ণযুগ শুরু হয়েছে, দেশ এখন আগের চেয়ে শক্তিশালী, উন্নত ও সমৃদ্ধ’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

গত এক বছরের অর্জনকে যুগান্তকারী হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগ শুরু হয়েছে। দেশ এখন আগের চেয়ে শক্তিশালী, উন্নত ও সমৃদ্ধ। ভাষণে অর্থনীতি, অভিবাসন নীতি ও বৈশ্বিক চলমান বিষয়ে গুরুত্ব দেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে বিষয়টির কূটনৈতিক সমাধান চান বলে জানান ট্রাম্প।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার পর মঙ্গলবার প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পের ভাষণ শুরু হলে সমর্থকেরা ইউএসএ বলে স্লোগান দিতে থাকে।

মার্কিন ইতিহাসের দীর্ঘতম এক ঘণ্টা ৪৮ মিনিটের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগ শুরু হয়েছে। দেশের অবস্থান আগের চেয়ে শক্তিশালী, উন্নত ও সমৃদ্ধ হয়েছে। অর্থনীতি, অভিবাসন নীতি এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির বিষয়ে ভাষণে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।

‘এটি যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ। বাইডেন প্রশাসন ও কংগ্রেসের সমর্থকরা দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি করেছিলো। কিন্তু এখন দেশের মনোবল ফিরে এসেছে। আজ আমাদের সীমান্ত সুরক্ষিত। মূল্যস্ফীতি কমছে, আয় দ্রুত বাড়ছে’ – ভাষণে বলেছেন ট্রাম্প।

ট্রাম্প তাঁর ভাষণে পাল্টা শুল্ক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে দুঃখজনক বলে অভিহিত করেন। মার্কিন বাণিজ্য ভারসাম্য ঠিক করার চেষ্টা হিসেবেই এই শুল্ক, জানান তিনি। কংগ্রেসের অনুমোদন ছাড়াই বিকল্প আইনি ধারার মাধ্যমে পাল্টা শুল্ক বহাল রাখা হবে বলে জানান প্রেসিডেন্ট।

সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধ করার বিষয়টিকে বড় সাফল্য হিসেবে দাবি করেন ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রজুড়ে অপরাধের হার কমার কৃতিত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাঁর শাসনামলে পুলিশ ও সামরিক বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী, জানান ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ইরান ইস্যুতে তিনি বলেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস হয়। তবে ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত করতে পারে। বিষয়টির কূটনৈতিক সমাধান চান বলেও জানান তিনি। এছাড়া গাজা ও ইসরায়েলের যুদ্ধবিরতিকেও সফল উদাহরণ হিসেবে উপস্থাপন করেন ট্রাম্প।

‘তারা ইতিমধ্যেই এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ ও মার্কিন ঘাঁটির জন্য হুমকিস্বরূপ। আমরা আলোচনায় রয়েছি। তারাও চুক্তি করতে চায়, কিন্তু এখনও বলেনি যে তারা আর পারমাণবিক অস্ত্র রাখবে না। আর আমি কখনও বিশ্বের প্রধান সন্ত্রাসের পৃষ্ঠপোষককে পারমাণবিক অস্ত্র রাখতে দেব না’ – বলেছেন ট্রাম্প।

ভেনেজুয়েলাকে নতুন বন্ধু ও অংশীদার হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ভেনেজুয়েলা থেকে এ পর্যন্ত ৮০ মিলিয়ন ব্যারেল তেল পেয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া, এ বছরের শেষে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার আড়াইশতম বার্ষিকী নিয়েও উচ্ছাস প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প।

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প তাঁর বক্তব্যে কোনো বাস্তব সমাধান তুলে ধরেননি। আর প্রেসিডেন্টের বক্তব্য পুরোপুরি সৎ ছিল না বলে মন্তব্য করেছেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট গভর্নর অ্যাবিগেল স্প্যানবার্জার।

কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
বিদেশি শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশ...
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর