পাল্টাপাল্টি হামলার মধ্যেই ট্রাম্প বললেন, ‘চুক্তি এখনও সম্ভব’

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম

হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থার জেরে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও যুক্তরাষ্ট্র। সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলের ট্যাংকারে ইরানি হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় দিল্লিতে ইরানের উপমিশন প্রধানকে তলব করেছে ভারত। বিপরীতে, ইরানের ওমিদিয়েহ শহরে মার্কিন হামলায় ৪ জন আহত হয়েছে। এদিকে, তেহরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানে টানা তৃতীয় দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানজুড়ে সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। কিশ, কেশম ও জাম দ্বীপের পাশাপাশি বুশেহর ও বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়িয়েছে বলে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে ট্রাম্প প্রশাসন নতুন করে আরও ৬০ দিনের সময় পাচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

তবে সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে শান্তিচুক্তি এখনো সম্ভব। এ ছাড়া ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আলী খামেনি নিহত হওয়ার পাশাপাশি তাঁর ছেলে মোজতবা খামেনিও ৯০ শতাংশ নিঃশেষ হয়ে গেছে।

এর আগে ইরানের ওপর নতুন করে নৌ অবরোধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজপ্রতি ২০ শতাংশ টোল আদায়ের পরিকল্পনার কথাও জানান। হরমুজে ট্রাম্পের শুল্ক পরিকল্পনাকে জলদস্যুতা অভিহিত করে তীব্র সমালোচনা করেছে ব্রাজিল।

এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত বলছে, হরমুজ প্রণালিতে তাদের দুটি তেলের ট্যাংকারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে ভারতীয় নাবিকসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এ ঘটনায় দিল্লিতে ইরানের উপমিশন প্রধানকে তলব করেছে ভারত। এ ছাড়া বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলার কথা জানিয়েছে আইআরজিসি।

হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় ঝুঁকিতে পড়েছে সমঝোতা স্মারক।

মধ্যপ্রাচ্যের আকাশে তখন একের পর এক ক্ষেপণাস্ত্র উড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আবারও বিপজ্জনক মোড় নিচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ তেহরানে অবতরণ করল রাশিয়ার একটি রহস্যময় বিমান। এটা কোনো যুদ্ধবিমান নয়,...
ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তি এখনও সম্ভব। আমি মনে করি, অবশ্যই সম্ভব।
ইরানের সাথে চলমান সংঘাতের কারণে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত। সামরিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান হারে অভিযান চলতে থাকলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার সাথে সংঘাতে জড়ালে...
ইরানের দক্ষিণাঞ্চলে টানা তৃতীয় দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কিশ, কেশম ও জাম দ্বীপের পাশাপাশি বুশেহর ও বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
ভারতের ককরোচ জনতা পার্টির আদলে বাংলাদেশে প্রকাশ্যে এল ‘ব্রয়লার চিকেন পার্টি’। দুর্যোগের মধ্যে এইচএসসি পরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে চলমান তর্ক-বিতর্ক ও বিক্ষোভের মধ্যেই এই ফেসবুক পেজটির...
রাজস্ব ভবনে বৈঠকে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব এবং আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। আলোচনায় নতুন বাজেট, রাজস্ব ঘাটতি, রাজস্ব নীতি ও সংস্কার, মধ্যমেয়াদি...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবার জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বিক্ষোভের মুখে সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে মোতায়েন করা...
স্পেন যেখানে নিজেদর সাফল্যের ভিত্তি তৈরি করেছে শক্তিশালী রক্ষণ দিয়ে। ফ্রান্স সেখানে ভরসা রেখেছে তারকায় ঠাসা আক্রমণভাগের ওপর। আজ রাতে হতে যাওয়া সেমিফাইনালটিকে তাই অনায়াসেই ফ্রান্সের অপ্রতিরোধ্য...
লোডিং...

এলাকার খবর