শিগগিরই হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব: ট্রাম্প

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার নিউইয়র্কে পুলিশ একাডেমির অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০২:১২ পিএম

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার নিউইয়র্কে পুলিশ একাডেমির অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরানকে পরাজিত করার পর, বলা ভালো খুব খারাপভাবে পরাজিত করার পর শিগগিরই আমি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’

ট্রাম্প আরও বলেন, ‘এই বিশ্বের জন্য আমরা কত বড় একটা কাজ করতে যাচ্ছি, তা অবশ্যই আপনাদের স্মরণে রাখতে হবে এবং শুধু আপনাদেরই নয়, পুরো বিশ্বাবাসীকে তা স্মরণে রাখতে হবে।’

ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ‘এই অবরোধ থামবে না। এটা ইস্পাতের দেওয়াল।’

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দিয়েই শুরু হয় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ।

যুদ্ধের প্রথম দিনই হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজের চলাচলে অবরোধ জারি করেছিল ইরান। এর পাল্টা জবাব হিসেবে এপ্রিলে ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করে যুক্তরাষ্ট্রও।

প্রায় ৩ মাস পর ১৭ জুন ইসলামাবাদ শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে গত ৫ জুলাই আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আইআরজিসি হামলা করার পর ফের উস্কে ওঠে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং ১৩ জুলাই ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গিয়ে হরমুজে ফের অবরোধ জারি করে তেহরান। জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে কঠোর পাল্টা অবরোধ জারি করে। 

বিশ্ববাজারে প্রকৃত সুদহার অর্থাৎ, ঋণের ব্যয় বাড়ছে। এআই খাতের বড় প্রতিষ্ঠানগুলোর বিপুল ঋণ এবং সরকারের রেকর্ড বন্ড বিক্রিতে তৈরি হয়েছে পুঁজির জন্য তীব্র প্রতিযোগিতা। এতে বিশ্ব অর্থনীতি ও শেয়ারবাজারে...
হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুটি সরকারি ট্যাংকারে হামলা হয়েছে। এই হামলার জন্য ইরানকে দায়ী করে নিন্দা জানিয়েছে আমিরাত। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপথটি অতিক্রম করার সময়...
অধিকৃত পশ্চিম তীরে উল্লেখযোগ্যভাবে বাড়ছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতা। সম্প্রতি তাদের দেওয়া অবরোধের পর বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে নিজেদের বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
ইরানের ওপর হামলা চালাতে নিয়ে আসা মার্কিন সেনারা 'খ্যাদ্য সংকট'সহ চরম মানবিক পরিস্থিতিতে আছেন। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ তৈরি হয়েছে চরম...
নেত্রকোণার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহাত হাসান (০৬) ও নাফিস (০৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে পৃথক স্থানে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
দেশের বাজারে এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম। প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম আজ সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। 
পোস্টের শুরুতে আসিফ নজরুল বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বহু কারণ আছে। আমি আগেও বলতাম, এখনো বিশ্বাস করি, উনার জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হতো না। ১৯৪৮ থেকে...
দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য কেবল অবকাঠামো ও প্রযুক্তির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর