ইরানে হামলা করতে আসা মার্কিন সেনারা 'খাদ্য সংকটে'

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম

ইরানের ওপর হামলা চালাতে নিয়ে আসা মার্কিন সেনারা 'খ্যাদ্য সংকট'সহ চরম মানবিক পরিস্থিতিতে আছেন। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ তৈরি হয়েছে চরম মানবিক ও মানসিক সংকট। শুক্রবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন বলছে, টানা ২৫০ দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে অবস্থান করা হাজার হাজার মার্কিন সেনা ও নাবিক বর্তমানে তীব্র খাদ্যসংকট, অকার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং চরম ক্লান্তির মুখোমুখি হচ্ছেন। পরিস্থিতি এতটাই করুণ যে, একাধিক সদস্য জাহাজ থেকে সাগরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যম এবং সেনাসদস্যদের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কাছে এই বিষয়ে জরুরি জবাব চেয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। 

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান মাইকেল লেভিন সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জাহাজের ভয়াবহ চিত্র তুলে ধরে জানান, ক্রু সদস্যরা প্রয়োজনীয় মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন।

লেভিনের দেওয়া তথ্যমতে, রণতরীটিতে মোতায়েন থাকা সেনারা ছত্রাকযুক্ত বা মোল্ড ধরা শাওয়ার ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। নষ্ট হয়ে গেছে টয়লেট ও প্লাম্বিং ব্যবস্থা। সপ্তাহের পর সপ্তাহ ধরে জামাকাপড় ধোয়ার সুবিধা (লন্ড্রি) বন্ধ। এছাড়া মিলছে না গরম পানি। 

দুর্ভোগের এখানেই শেষ নয়। সেনাসদস্যরা সপ্তাহে মাত্র একবেলা খাবারে অর্ধেক কাপ ভাত ও দুটি পাউরুটি পাচ্ছেন। সাবান, ডিওডোরেন্ট (সুগন্ধি) কিংবা টুথপেস্টের মতো নিত্যপ্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীরও চরম সংকট তৈরি হয়েছে সেখানে।

জাহাজে থাকা এক নাবিকের স্বজন বিবিসিকে জানান, দীর্ঘদিনের এই দুঃসহ পরিস্থিতিতে তার স্বজন অন্তত ২৯ কেজি (৬৫ পাউন্ড) ওজন হারিয়েছেন। নাবিকের পাঠানো শেষ বার্তাটি ছিল: 'আমি মৃতপ্রায় ক্লান্ত। একেবারেই শেষ।' 

সামরিক প্রকাশনা মিলিটারি টাইমস এবং স্টারস অ্যান্ড স্ট্রাইপস-এর প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকা এবং জাহাজের ভেতরে অবিরাম ইঞ্জিন ও যুদ্ধবিমানের বিকট শব্দের কারণে অনেক সেনা মারাত্মক মানসিক সংকটে ভুগছেন। 

সম্প্রতি এক নাবিক সমুদ্রের পানিতে পড়ে গেলে হেলিকপ্টারের সাহায্যে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় নৌবাহিনী। তবে স্বজনদের দাবি, এটি দুর্ঘটনা নয়, বরং মানসিক চাপ সহ্য করতে না পেরে জাহাজ থেকে লাফ দিয়েছিলেন তিনি।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর