২২৮ রানের লিড বাংলাদেশের, জিততে হলে নতুন ইতিহাস লিখতে হবে অস্ট্রেলিয়াকে

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:০৩ এএম

প্রথম ইনিংসে যে বাংলাদেশ বড় লিড পেতে যাচ্ছে, এর ধারণা মিলেছিল ডারউইন টেস্টের দুই দিন শেষেই। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছিল ৬ উইকেটে ৩৫১ রানে। তখন বাংলাদেশের পাশে ১৫৩ রানের লিড, হাতে ৪ উইকেট।

হাতে থাকা ৪ উইকেট নিয়ে সংগ্রহ বাড়িয়ে ৪২৬ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। তাতে প্রথম ইনিংস শেষে বাংলাদেশ এগিয়ে ২২৮ রানে। টেস্টের মোটে আড়াই দিনেই যেন জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। এমন অবস্থা থেকে টেস্ট জিততে হলে নতুন ইতিহাসই লিখতে হবে অস্ট্রেলিয়াকে।

পরিসংখ্যান বলছে, ডারউইন টেস্টের আগ পর্যন্ত প্রথম ইনিংসে ২০০+ রানে পিছিয়ে থাকা ৮২ বারের ঘটনায় মোটে ৩টি ম্যাচে জিততে পেরেছে অস্ট্রেলিয়া। আর যদি বাংলাদেশের ২২৮ রানের লিড বিবেচনা করা হয়, প্রথম ইনিংসে এর চেয়ে বেশি রানে পিছিয়ে থেকেও অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে মোটে দুবার। ওই দুটি ঘটনাই দেশের বাইরে।

ঘরের মাঠে প্রথম ইনিংসে সর্বোচ্চ ২০৬ রানে পিছিয়ে থেকে জয়ের কীর্তি আছে অস্ট্রেলিয়ার। এবার বাংলাদেশের বিপক্ষে জিততে হলে, সেই রেকর্ড নতুন করেই লিখতে হবে অজিদের।

ব্যাট হাতে বাংলাদেশি ব্যাটসম্যানরা কতটা দাপট দেখিয়েছে, সেটা স্কোরবোর্ডের দিকে তাকালে সহজেই বোঝা যায়। এই ইনিংসে বাংলাদেশ টিকে ছিল ১৩৮ ওভার। অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৯ সালে সিডনি টেস্টে ভারতের পর আর কোনো দল এত বেশি সময় টিকে থাকতে পারেনি।

বাংলাদেশকে এত লম্বা সময় টিকিয়ে রাখতে টেল এন্ডারদের অবদানও কম নয়। ৮-এ নামা হাসান মাহমুদ আজ যখন আউট হলেন, তখন তাঁর নামের পাশে ১৪ রান। কিন্তু এই ১৪ রান করতে তিনি খেলেছেন ৯২ বল! ৭- এ নামা মেহেদী হাসান মিরাজ টেস্ট ক্যারিয়ারের ১০ম ফিফটি তুলে নিয়ে থেমেছেন ৬৫ রানে। স্টার্ক-হ্যাজেলউডদের সামলে খেলেছেন ১৫৪ বল।

এর বাইরে শেষ দিকে তাইজুল ইসলামের ১৭, এবাদতের ৭ কিংবা তাসকিন আহমেদের অপরাজিত ১৪ রানের সুবাদে বাংলাদেশের লিড ২২৮-এ পৌঁছেছে। 

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে নাথান লায়নের বলটি সামনে ঠেলে দিয়ে দৌড়ে এক রান নিয়েই সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। সেই উদযাপনটাও করেছেন বাঁধভাঙা। ছোট্ট করে লাফ দিয়ে হাত ছুড়েছেন শূন্যে। এমন সেঞ্চুরির পর...
শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ সুমিথ ফার্নান্দো (৬২) এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৮ আগস্ট কলম্বোতে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় খেলোয়াড়দের হাতাহাতির...
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়ার পথে হাসান মাহমুদ উইকেট নিয়েছেন ৬টি। এছাড়া তাসকিন আহমেদ ও এবাদত হোসেন নিয়েছেন ২টি করে উইকেট। টেস্টে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৬টি উইকেটই নিলেন বাংলাদেশি...
মায়ামি বাদ পড়লেও সেদিকে তেমন ভ্রূক্ষেপ নেই ক্লাবটির! বরং মেসি যে শোক কাটিয়ে মাঠে ফিরেছেন, সেটাই আপাতত বড় তাদের কাছে। এ প্রসঙ্গে মায়ামির এক ফুটবলার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনকে বলেছেন, ‘ও...
আগামীকাল রোববার সড়ক পথে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল থেকে এই দুই...
অটোরিকশার জন্য রাস্তায় হাঁটাও কঠিন এখন। তবুও প্রতিদিন গড়ে ৩ হাজার রিকশা তৈরি হচ্ছে সারা দেশে। একারণে দুর্ঘটনাও বেশি। অনেকে অলিগলি থেকে মহাসড়ক পর্যন্ত বেশিরভাগ দুর্ঘটনার জন্য অটোরিকশাকেই দায়ী করেন...
অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ শনিবার সকালে রাজধানীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর