ভারতের ওপর শতভাগ শুল্কারোপের বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার ট্রাম্প বিলে সই করেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার আওতায় মস্কোর সহযোগী দেশগুলোর ওপরও কঠোর হতে যাচ্ছে ওয়াশিংটন। রুশ জ্বালানি কেনার দায়ে শুল্কারোপের ঝুঁকিতে ভারত-চীনসহ বেশ কয়েকটি দেশ।
বর্তমানে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্কের হার ১২ শতাংশের কাছাকাছি। যদি ট্রাম্প তাঁর ক্ষমতা ব্যবহার করে শতভাগ শুল্কারোপ করেন, তাহলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম একলাফে অনেক বেড়ে যাবে। এর ফলে ক্ষতির মুখে পড়তে পারে অর্থনীতি, নতুন করে অবনতি হতে পারে দুই দেশের সম্পর্কে।
আগামী ৩০ দিনের মধ্যে কার্যকর হবে এ আইন।
তবে বিলটি আইনে পরিণত হলেও এখনই ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপ হচ্ছে না। মূলত এই আইনের কারণে শতভাগ শুল্কারোপের ছাড়পত্র পেয়েছে ট্রাম্প প্রশাসন।
এখন মার্কিন প্রেসিডেন্ট এই সুযোগ কাজে লাগাবেন কি না, তা নির্ভর করছে ট্রাম্পের ওপর। এর ফলে ভারতের পাশাপাশি বাড়তি শুল্কারোপ হতে পারে চীনা পণ্যেও।
অন্যদিকে নতুন বিলে রাশিয়ার ওপর কঠোর শুল্কের কথা বলা হয়েছে।



