নির্বাচনে হারের পর সুর নরম, ডেমোক্র্যাটদের প্রশংসায় ট্রাম্প

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরণের জয় তুলে নিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকালের অবশিষ্ট দুই বছরের দেশ শাসনের শুরুতেই বড় ধাক্কা খেল রিপাবলিকানরা। নির্বাচনে বিজয়ী সবাইকে অভিনন্দন জানিয়ে ফল মেনে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরণের জয় তুলে নিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকালের অবশিষ্ট দুই বছরের দেশ শাসনের শুরুতেই বড় ধাক্কা খেল রিপাবলিকানরা। নির্বাচনে বিজয়ী সবাইকে অভিনন্দন জানিয়ে ফল মেনে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক রূপান্তরের এক যুগান্তকারী ইতিহাসের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রতিনিধি পরিষদ ও সিনেট দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ওয়াশিংটনে ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে ডেমোক্র্যাটরা।

ঐতিহাসিক এই নির্বাচনের ফলাফলকে অ্যামেরিকান কামব্যাক হিসেবে আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিজ। দলীয় অনুমোদন পেলে তিনিই হতে যাচ্ছেন মার্কিন ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ হাউজ স্পিকার।

এবার নির্বাচনের আরেক মাইলফলক গড়েছে মিশিগান। যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট  প্রার্থী ডক্টর আবদুল আল-সায়েদ।

মিশিগান ডেমোক্র্যাট সিনেটর আব্দুল আল-সাইয়েদ বলেন, ‘আপনি যদি ফিলিস্তিনি শিশুদের বাঁচার অধিকারে বিশ্বাস করেন, তবে অনেকেই আপনার সঙ্গে বিদ্বেষ করবে। আমাদের করের টাকা আমরা কোনো নিরীহ মানুষকে হত্যা করতে খরচ করব না। বর্ণবাদ, গণহত্যা বা যুদ্ধের পেছনে ব্যবহার করব না। আমরা আমাদের স্কুল, স্বাস্থ্যসেবা আর অবকাঠামোর উন্নয়ন করব।’

পাশাপাশি নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান ঘাঁটি ছিনিয়ে নিয়ে ডেমোক্র্যাটদের শক্তিশালী করেছেন সাবেক গভর্নর রয় কুপার। জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম নারী গভর্নর হিসেবে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন আরেক ডেমোক্র্যাট নেত্রী কেইশা ল্যান্স বটমস।

নির্বাচনের এমন বিপর্যয়ের পর সুর নরম করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটদের বিজয়ে অভিনন্দন জানিয়ে তাদের নির্বাচনী প্রচারণার প্রশংসা করেন তিনি। ফলাফল মেনে নেওয়ারও ইঙ্গিত দেন।

তবে প্রেসিডেন্ট হিসেবে নিজের ভেটো দেওয়ার সাংবিধানিক ক্ষমতা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প জানান, কংগ্রেসে হোয়াইট হাউজের প্রভাবকে সমুন্নত রাখতে পিছপা হবেন না তিনি।

তথ্যসূত্র: রয়টার্স।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নির্বাচনে দলের...
ইরানে ফের হামলা চালালে এবার আরও দীর্ঘ ও ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে-এমনই হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক কর্মকর্তাদের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়ানোর...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলে কেবল কংগ্রেসের নিয়ন্ত্রণ নয়, বদলে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলের রাজনৈতিক গতিপথও। ট্রাম্পের ক্ষমতায় সরাসরি প্রভাব না পড়লেও, ক্ষমতাসীনরা সিনেটের...
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার দলের ব্যাপক বিজয় প্রমাণ করে, আমেরিকানরা পরিবর্তন চায়। এক্সে দেওয়া এক পোস্টে আজ বুধবার তিনি এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার ভোরে সৌদি কর্তৃপক্ষ রিয়াদ অঞ্চলে সম্ভাব্য বিপদের সতর্কবার্তা...
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ‘মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা সফরে যাচ্ছেন আজ। খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন তিনি।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর