ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পিএম

গাজায় ইসরায়েলি ‘সামরিক বর্বরতার’ প্রতিবাদে দেশটির নাগরিকদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ মঙ্গলবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু এই ঘোষণা দেন। এ নিয়ে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিবৃতিও দেওয়া হয়েছে, যাতে গাজায় ইসরায়েলি ‘বর্বরতার’ কথাও উল্লেখ করা হয়।

সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, মালদ্বীপ অভিবাসন আইনের তৃতীয় সংশোধনীর অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবারই পিপলস মজলিস কর্তৃক অভিবাসন আইনের তৃতীয় সংশোধনী পাস হয়। এর ফলে এখন থেকে ইসরায়েলি পাসপোর্টধারীরা মালদ্বীপে প্রবেশ করতে পারবেন না।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু লেখেন, ‘এই সংশোধনী ফিলিস্তিনে চলমান নৃশংসতার বিরুদ্ধে আমাদের অবস্থানের স্পষ্ট প্রতিফলন। ভারত মহাসাগরে অবস্থিত আমাদের এই দেশটি ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সংহতি পুনর্ব্যক্ত করছে।’

প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিবৃতিতে বলা হয়, ‘এই অনুমোদন ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পরিষ্কার করেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতার পক্ষে সব সময় কথা বলে আসছে মালদ্বীপ। বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সোচ্চারও রয়েছে দেশটি।’

এর মধ্য দিয়ে জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইনি নিয়ম অনুসারে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেছে মালদ্বীপ।

জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনো পরিকল্পনা তেহরান পরিত্যাগ করছে বলেও দাবি...
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই ইরানের মত দেশগুলোর তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বারবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের দায়িত্ব নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার পথেও ধাপে...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা হয়।
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর