বিদ্রোহীদের থেকে কয়েকটি এলাকার পুনঃনিয়ন্ত্রণ নিল মিয়ানমারের জান্তা

মিয়ানমারে বিদ্রোহীদের কাছ থেকে কিছু এলাকা পুনঃনিয়ন্ত্রণে নিয়েছে জান্তা বাহিনী। তবে রাখাইনের আরাকান আর্মি দাবি করছে, আগামীতে বিদ্রোহীরাই দেশ শাসন করবে।

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৭:০১ পিএম

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে বেশ কয়েকটি এলাকা পুনঃনিয়ন্ত্রণে নিয়েছে জান্তা বাহিনী। তবে আগামীতে বিদ্রোহী গোষ্ঠীগুলোই দেশটি শাসন করবে বলে দাবি করেছে রাখাইনের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। মিয়ানমারে গত ৯ মাসে জান্তা বাহিনীর ২ হাজারের বেশি সদস্য স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, বন্দী হয়েছে বা বিদ্রোহীদের দলে যোগ দিয়েছে বলে জানিয়েছে পরাজিত সেনাদের একটি সংগঠন।

২০২১ সালে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে বিভিন্ন এলাকায় কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে বিদ্রোহী প্রতিরোধ যোদ্ধারা জান্তার বেশ কয়েকটি ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে নতুন করে হামলা চালিয়ে বিদ্রোহীদের কাছ থেকে বেশ কয়েকটি অঞ্চল পুনঃনিয়ন্ত্রণে নিয়েছে জান্তা সেনারা।

মিয়ানমারে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে, জোরপূর্বক দেশটির তরুণদের সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে জান্তা সরকার। প্রশিক্ষণ শেষে তাদের লড়াইরত রাজ্যগুলোতে পাঠানো হচ্ছে। তবে বর্তমানের বিদ্রোহীরাই আগামীতে দেশটি শাসন করবে বলে দাবি করেছে রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

মিয়ানমারের পরাজিত সেনাদের সংগঠন ‘পিপলস গোল’ জানায়, এবছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেনাদের মধ্যে ৮৮০ জন দলত্যাগ করেছে, ১৩৫ জন আত্মসমর্পণ করেছে এবং ৯১৬ জন বন্দী হয়েছে। পুলিশের মধ্যে ২৮ জন দলত্যাগ ও ১৬ জন আটক হয়েছে। নব নিযুক্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে ৫৬ জন দলত্যাগ করেছে এবং ৯৯ জন বিদ্রোহীদের হাতে আটক হয়েছে।

এদিকে, চলতি সপ্তাহে কাচিন রাজ্যের ভামো এবং ওয়াইংমো টাউনশিপে জান্তার বেশ কয়েকটি ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মি। জান্তাকে পরাজিত করে গত ডিসেম্বর থেকে এপর্যন্ত রাজ্যটির একটি জেলা রাজধানী, ৫টি টাউনশিপ, ২টি উপশহর এবং ৫টি শহর দখলে নিয়েছে তারা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
বিশ্বব্যাপী সংঘাত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, বিশ্বব্যবস্থায় বড় পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আরও ঝুঁকি নিতে পারে। বৃহস্পতিবার...
মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উদ্যোগ একটি বড় পুনর্বাসন কর্মসূচির প্রথম ধাপ। 
বিশ্ববাজারে বেড়েই চলেছে ডিজেলের দাম। এজন্য ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। এই সংকট ৬ মাস...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর