আফগানিস্তানে পেটের অসুখে এক বছরে ৯৭ হাজার মানুষের মৃত্যু

আস্বাস্থ্যকর খাবার ও দূষিত পানির কারণে ২০২৪ সালে আফগানিস্তানে প্রাণ গেছে ৯৭ হাজারের বেশি মানুষের। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে প্রায় পাঁচ লাখ মানুষ ডায়রিয়া ও পেটের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দূষিত খাবার ও পানিই এই ভয়াবহ পরিস্থিতির মূল কারণ।

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পিএম

আফগানিস্তানে ২০২৪ সালে আস্বাস্থ্যকর খাবারের কারণে ৯৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানায়, আজ বুধবার দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালে আফগানিস্তানে ডায়রিয়া ও অন্যান্য পেটের অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে গেছে ৪ লাখ ৯৩ হাজার ৬৮ জন। তাদের মধ্যে মারা গেছে ৯৭ হাজার ২৪ জন।

আফগানিস্তানের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নেমাত হোসনাইন বলেন, ‘গড় হিসেবে বলা যায় গত বছর প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মারা গেছে ১৫৯ জন। আর হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টা পর মৃত্যু হয়েছে ১৪৭ জন রোগীর।’

মূলত খাবার ও পানিতে দূষণ এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ‘আচার, মসলা, বাজারে খোলা অবস্থায় বিক্রি হওয়া খাবার, শিশুখাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্য এই মহামারি অবস্থার জন্য দায়ী।’

মন্ত্রণালয়ের খাদ্য নিরাপত্তা বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ হামেদ বলেন, ‘খাদ্য নিরাপদ না হলে ভাইরাস-ব্যাকটেরিয়াজনিত রোগ তো হবেই, ক্যানসার হওয়ারও আশঙ্কা থাকে। অনিরাপদ খাদ্য অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হয়।’

আফগান সরকারের খাদ্য নিবন্ধন ও লাইসেন্স বিভাগের পরিচালক ওয়ালি আদেল মনে করেন, দেশে দূষণমুক্ত নিরাপদ খাদ্যের জন্য একটি কার্যকর খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা থাকা জরুরি। টোলো নিউজকে তিনি বলেন, ‘একটি কার্যকর খাদ্য নিরাপত্তা সংস্থা একদিকে যেমন দেশের অভ্যন্তরে খাদ্যের মান নিশ্চিত করতে পারবে, অন্যদিকে তেমনি বিদেশে খাদ্য রপ্তানির জন্যও খুব সহায়ক হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা– ডব্লিউএইচওর তথ্য অনুসারে, অনিরাপদ খাবার ও পানি গ্রহণের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর মৃত্যু হয় ৬০ কোটি মানুষের।

ভারতের রজধানী নয়াদিল্লির মালব্যনগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পাঁচতলা হোটেলটিতে এই ঘটনা ঘটে।
চলমান ইবোলা প্রাদুর্ভাবে অন্তত ২২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোগী শনাক্তে বিলম্ব ও দ্রুত সংক্রমণের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছেন...
ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রার্দুভাবে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৭৫০ জন এ রোগে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। সার্বিকভাবে কঙ্গোতে ইবোলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। 
কঙ্গোতে ছড়িয়ে পড়া বিরল ধরনের ইবোলা ‘বুন্ডিবুজিও’ মোকাবিলায় নতুন টিকা তৈরি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। নতুন এই টিকা দুই থেকে তিন মাসের মধ্যেই মানবদেহে পরীক্ষার জন্য প্রস্তুত হবে বলে আশা করছেন...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর