বাণিজ্য যুদ্ধ এড়াতে চীন-মার্কিন আলোচনা শুরু মালয়েশিয়ায়

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম

বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের উত্তেজনা প্রশমনে আমেরিকা ও চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। আজ শনিবার প্রথম দিনের আলোচনা ‘খুব গঠনমূলক’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি বিভাগের একজন মুখপাত্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস, সংক্ষেপে আসিয়ান, সম্মেলনের মাঝেই অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনীতির শীর্ষ দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ এই আলোচনা। আগামী ১ নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক আরোপের ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় চীনও তাঁদের বিরল খনিজ উপাদানগুলোর রপ্তানি নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নিয়েছে।

এই প্রেক্ষাপটে দেশ দুটির মধ্যে বিদ্যমান বাণিজ্য উত্তেজনা স্তিমিত করতেই চীন-মার্কিন উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্য বিষয়ক চলমান আলোচনা ফলপ্রসূ হলে অচিরেই আলোচনার টেবিলে দেখা যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে।

উল্লেখ্য, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং চীনা ভাইস প্রিমিয়ার হি লিফেং গত মে মাস থেকে এখন পর্যন্ত মোট চারটি বৈঠক করেছেন। তাঁদের ফলপ্রসূ আলোচনায় প্রেক্ষিতে দেশ দুটির মধ্যে বাণিজ্য উত্তেজনে সাময়িকভাবে প্রশমিত হলেও অতি সম্প্রতি তা আবারও ব্যাহত হয়েছে। 

বিশেষ আমেরিকা কয়েক হাজার চীনা প্রতিষ্ঠানকে মার্কিন রপ্তানি কালো তালিকাভুক্ত করার প্রতিক্রিয়ায় চীন তাঁদের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ জোরদার করলে বাণিজ্য উত্তেজনা নতুন করে মাথাচাড়া দিচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে।

এই প্রেক্ষাপটে আসন্ন ট্রাম্প-শি বৈঠক আয়োজন করতে দেশ দুটির শীর্ষ কর্তাদের মধ্যে চলমান বৈঠকে ফলপ্রসূ আলোচনার কোনো বিকল্প নেই।

আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও শি'র মধ্যকার সম্ভাব্য বৈঠকের পথ তৈরির গুরুদায়িত্ব এখন স্কট বেসেন্ট, জেমিসন গ্রিয়ার এবং হি লিফেং-এর কাঁধে। উচ্চ পর্যায়ের এই আলোচনায় শুল্কের উপর অন্তর্বর্তীকালীন ছাড়, প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং চীনের মার্কিন সয়াবিন ক্রয়ের মতো বিষয়গুলো স্থান পেতে পারে।

উল্লেখ্য, মার্কিন ট্রেজারি বিভাগের মুখপাত্র জানিয়েছেন, দেশ দুটির অর্থবিষয়ক শীর্ষ কর্তাদের মধ্যে আলোচনা আগামীকাল রোববার আবারও শুরু হবে। 

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর