দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্যা: ফের বৃষ্টিতে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

শক্তিশালী ঘূর্ণিঝড় 'দিতওয়া'র প্রভাবে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ জনে। এখনও নিখোঁজ কয়েকশ মানুষ। ক্ষতিগ্রস্ত লাখো মানুষ। নতুন করে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কায় শ্রীলঙ্কা। প্রাকৃতিক দুর্যোগের ফলে অর্থনৈতিক সংকট মোকাবিলায় আইএমএফের সহায়তা আহ্বান জানিয়েছে দেশটি।

একের পর এক ঘূর্ণিঝড় ও টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটির সুমাত্রা ও আচেহ প্রদেশের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত নয় শতাধিক মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এখনও নিখোঁজ আছেন আড়াইশোর বেশি।

দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আচেহ প্রদেশের তামিয়াং এলাকা। সেখানকার অন্তত ৯০ ভাগ ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। গ্রামের ৩০০ পরিবারের যাওয়ার কোনো জায়গা নেই।

বন্যার কারণে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে ভুগছেন আচেহ প্রদেশের বাসিন্দারা। বিশেষ করে প্রত্যন্ত এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পৌঁছানো যাচ্ছে না প্রয়োজনীয় ত্রাণ। এক্ষেত্রে আকাশ পথই একমাত্র উপায়। সরকারি সহায়তা কেন্দ্রগুলো থেকে খাবার ও পানি সংগ্রহ করতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে বাস্তুচ্যুতদের।

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত আরেক দেশ শ্রীলঙ্কায় প্রাণহানি ৬০০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ ২ শতাধিক। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজারেরো বেশি ভবন। সেই সাথে তলিয়ে গেছে কয়েক হাজার একর ফসলি জমি। চলমান দুর্যোগের মধ্যে গত দুইদিনে নতুন করে ভারি বৃষ্টির রেকর্ড হয়েছে শ্রীলঙ্কায়। এতে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি অবনতি হয় বন্যা পরিস্থিতির। জরুরি উদ্ধারকাজে বাড়তি সেনা মোতায়েন করেছে সরকার।

সরকারি হিসেব বলছে, সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পুনর্গঠনে ৬০০ থেকে ৭০০ কোটি ডলার প্রয়োজন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ষষ্ঠ কিস্তি সময়মতো পরিশোধ করা শ্রীলঙ্কার জন্য প্রায় অসম্ভব। পরিস্থিতি বিবেচনায় কিস্তির সময় বাড়ানোর পাশাপাশি আইএমএফের কাছে প্রায় ২০০ কোটি ডলারের বাড়তি সহায়তা চেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েক।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ নারীসহ  ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৬০ জনেরও বেশি। এছাড়া, এখনো বেশ কয়েকজন নিখোঁজ আছেন।
টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বিভিন্ন অঞ্চল। বুধবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে,...
ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত ও চীনে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডেও টাইফুন ও বন্যার ঝুঁকিতে...
শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দি ও রক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার দেশটির নেগোম্বো শহরের একটি কারাগারে এই সহিংসতা হয়। 
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর