ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, দিল্লিসহ ভারতের বিভিন্ন অঞ্চলে প্রাণহানি

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম

টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বিভিন্ন অঞ্চল। বুধবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই ভারী বৃষ্টিপাত হচ্ছে।

বৃহস্পতিবার দিল্লিতে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের গাজিয়াবাদে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, পরিস্থিতির অবনতির আশঙ্কায় জরুরি প্রয়োজন ছাড়া ভারতের ছয়টি শহরে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। মহারাষ্ট্রের মুম্বাই, থানে ও রায়গড় জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পাশাপাশি ভূমিধসের ঝুঁকির কারণে আসাম ও অরুণাচল প্রদেশের বন্যাকবলিত এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত ও চীনে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডেও টাইফুন ও বন্যার ঝুঁকিতে...
বৈরি আবহাওয়ায় বিপর্যস্ত আফ্রিকা মহাদেশ। আফ্রিকার পূর্বাঞ্চল যখন মারাত্মক খরায় বিপর্যস্ত তখন বন্যায় নাজেহাল দক্ষিণাঞ্চল। এই চরম আবহাওয়া স্থানীয় জনজীবন ও কৃষি অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করছে।...
বড়দিনে শক্তিশালী ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। হঠাৎ বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এলাকা। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে ঘরে থাকার...
গাজায় শক্তিশালী ঝড় বায়রনের প্রভাবে আশ্রয়কেন্দ্র ধস ও তাঁবু ভেঙে শিশুসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। বন্যা ও ভারী বৃষ্টিতে মানবিক সংকট চরমে।
চট্টগ্রামে তিনদিন পর বৃষ্টি কিছুটা কমেছে। তবে এখনও পানিবন্দি দক্ষিণ চট্টগ্রামের অসংখ্য মানুষ। তলিয়ে আছে বাঁশখালীর পশ্চিম গুনাগারি, বাহারছড়া, সাধনপুর, বাণীগ্রাম। বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, নেই রান্নার...
টানা ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে বন্দরের বিভিন্ন গুদাম ও শেডে রাখা কোটি টাকার আমদানি পণ্য পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে।...
জাঁকজমকপূর্ণ পার্টি, কেক কাটা কিংবা গ্ল্যামারাস আয়োজন নয়—প্রকৃতি আর সবুজের সঙ্গেই নিজের ৩০তম জন্মদিন উদযাপন করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জন্মদিন উপলক্ষে বিশ্ব ঐতিহ্য...
সারাদেশে ভারী বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসন ও দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর