জাকার্তায় ৭ তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২০

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ভবনে ভয়াবহ আগুনে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ৭ তলা এই ভবনটিতে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন দেশটির একজন পুলিশ কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সাসাত্যো পুরনোমো কন্দ্রো সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ভবনের ভেতরে কেউ আটকে আছেন কিনা, তার খোঁজ চলছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে ভবনটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত। পরে তা দ্রুত ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। ঘটনার সময় কিছু কর্মী ভবনের ভেতরে দুপুরের খাবার খাচ্ছিলেন। আর অন্যরা অফিসের বাইরে ছিলেন।

সাসাত্যো পুরনোমো কন্দ্রো বলেন, ‘এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা।’

রয়টার্স জানিয়েছে, ভবনটিতে টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস ছিল। প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে আকাশ জরিপ কার্যক্রমের জন্য ড্রোন সেবা দিয়ে থাকে। এটি জাপানি ড্রোন প্রতিষ্ঠান টেরা ড্রোন করপোরেশনের ইন্দোনেশীয় শাখা।

স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ নারীসহ  ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৬০ জনেরও বেশি। এছাড়া, এখনো বেশ কয়েকজন নিখোঁজ আছেন।
দক্ষিণ এশিয়ার আকাশে কি নীরবেই বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? কোনো যুদ্ধের ঘোষণা নেই, কোনো পারমাণবিক পরীক্ষাও নেই; তবুও একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে ভারত, যা নতুন করে ভাবিয়ে তুলছে সামরিক...
চীনের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে চীনের জুতার রাজধানী খ্যাত ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় আগুন লাগে।
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর