‘আমার ফোনেই থেমে যাবে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ’

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে সোমবার থেকে। সংঘাত বন্ধ করতে আবারও হস্তক্ষেপ কবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি বলেছেন, চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে তিনি ফোন করবেন এবং গত জুলাই মাসে তাঁর মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করবেন।

উল্লেখ্য, ট্রাম্পের হস্তক্ষেপে গত জুলাই মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয় থাইল্যান্ড ও কম্বোডিয়া। কিন্তু গত সোমবার থেকে সীমান্ত এলাকায় পুনরায় সংঘাত শুরু হয় দেশ দুটির মাঝে। 

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পেনসিলভানিয়ায় একটি সমাবেশে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির অবসানের প্রস্তাব দেন। এ সময় তিনি তাঁর মধ্যস্থতায় বন্ধ হওয়ার যুদ্ধের একটি তালিকাও দেন, যার মধ্যে আছে ভারত-পাকিস্তান এবং ইসরায়েল-ইরান যুদ্ধ।

ট্রাম্প বলেন, ‘আমার বলতে খারাপ লাগছে, কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধ আজ শুরু হয়েছে, এবং আগামীকাল আমাকে একটি ফোন কল করতে হবে।’

তিনি আরও বলেন ‘আর কে বলতে পারে, ‘আমি একটি ফোন কল করব এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার মতো দুটি শক্তিশালী দেশের যুদ্ধ থামিয়ে দেব?’

এদিকে, নতুন করে শুরু হওয়া সংঘাতের জন্য থাইল্যান্ড ও কম্বোডিয়া একে অন্যকে দায়ী করেছে। বুধবার সীমান্ত এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ করেছে একে অন্যের বিরুদ্ধে। এছাড়া চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধানের বিষয়ে দেশ দুটি এখনও অনড়।

সংঘাতময় পরিস্থিতির অবসানে আবারও ট্রাম্পের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানান যে, এখনও তাঁর (ট্রাম্পের) সাথে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। পাশাপাশি থাইল্যান্ড সরকার চায়না আলোচনা কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে শুরু হোক। 

তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এটি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে শুরু হওয়া উচিত নয়, বরং কম্বোডিয়াকে তাদের অবস্থান পরিবর্তন করে, থাইল্যান্ডকে হুমকি দেওয়া বন্ধ করে এবং আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ডের সাথে আলোচনার অনুরোধ জানাতে হবে।’

এদিকে, কম্বোডিয়া সরকারের মুখপাত্র পেন বোনা বলেছেন যে, নম পেন-এর (কম্বোডিয়া সরকারের) অবস্থান একই রয়েছে, তাঁরা কেবল শান্তি চায় এবং কেবলমাত্র আত্মরক্ষার্থে কাজ করেছে।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে, তিনি আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না, এবং পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য অনুকূল নয়। অন্যদিকে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের একজন শীর্ষ উপদেষ্টা রয়টার্সকে সেই দিনই বলেছিলেন যে, তাঁর দেশ ‘যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত।’

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে—এমন একটি দাবি সংবলিত বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘রিপাবলিক অব বালুচিস্তান’ (বালুচিস্তান প্রজাতন্ত্র) নামে ভাইরাল ওই...
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বড় অংকের ফি আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত করবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট...
ইরানের সাথে চলমান সংঘাতের কারণে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত। সামরিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান হারে অভিযান চলতে থাকলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার সাথে সংঘাতে জড়ালে...
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর