আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার মামলা ত্রুটিপূর্ণ, দাবি মিয়ানমারের

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলাকে ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন বলে দাবি করেছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি করে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ এএম

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলাকে ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন বলে দাবি করেছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি করে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অনির্ভরযোগ্য প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি পক্ষপাতদুষ্ট প্রতিবেদন সত্য প্রতিষ্ঠা করতে পারে না। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে আইসিজের সঙ্গে পরিপূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মিয়ানমার।

২০১৯ সালে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা দায়ের করে গাম্বিয়া। চলতি সপ্তাহে মামলার শুনানির শুরুতে দেশটির বিচারমন্ত্রী আদালতে বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার দিকে ঠেলে দেওয়া হয়েছে।

শুক্রবার আদালতে নিজেদের বক্তব্য উপস্থাপন করার সময় মিয়ানমারের আইনজীবীরা এই অভিযোগের বিরোধিতা করতে পারেন। এক দশকের বেশি সময় পর আইসিজেতে পূর্ণাঙ্গ কোনো গণহত্যা মামলার শুনানি এটি।

মিয়ানমার উপকূলে সম্প্রতি দুটি নৌকাডুবিতে পাঁচ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো। বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক...
মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি অঞ্চলের এক গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ২০২৪ সালে রাখাইনের হোইয়ার সিরিতে গণহত্যার তথ্যসহ নতুন প্রতিবেদন প্রকাশ করেছে...
মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চিকে গৃহবন্দি করার কথা জানিয়েছে দেশটির জান্তা সরকার। সেনাবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, সু চি তার নিজ বাসভবন থেকেই বাকি সাজাভোগ করতে পারবেন।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর