শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে বিক্ষুব্ধ জনতার হাতে এমপি নিহতের ঘটনায় ১২ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম

পশ্চিম শ্রীলঙ্কার একটি আদালত বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) ২০২২ সালে ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য ও তাঁর নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার ঘটনায় অভিযুক্তদের মধ্যে ১৬ জনকে দোষী সাব্যস্ত করেছেন। মোট ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।

দোষী সাব্যস্তদের মধ্যে ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন পশ্চিমাঞ্চলের গাম্পাহা শহরের উচ্চ আদালতের তিন সদস্যের বেঞ্চ। রায়টি বিভক্ত মতের ভিত্তিতে দেওয়া হয়েছে। আরও চারজনকে স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২২ সালের ৯ মে তৎকালীন ক্ষমতাসীন শ্রীলঙ্কা পডুজনা পেরামুনা (এসএলপিপি) দলের সংসদ সদস্য আমরাকীর্তি আথুকোরালা এবং তাঁর নিরাপত্তা কর্মকর্তা জয়ন্ত গুনাওয়ার্দেনা নিহত হন। সেদিন তাঁদের গাড়ি উত্তর-মধ্যাঞ্চলের পোলোনারুয়া নির্বাচনী এলাকায় যাওয়ার পথে জনতার হামলায় আটকে যায়। পরে তাঁদের ওপর নৃশংস হামলা চালিয়ে হত্যা করা হয়।

একই দিনে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর আগে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করছিলেন। কিন্তু সেদিন ক্ষমতাসীন দলের রাজনীতিকদের নেতৃত্বে সংঘটিত হামলার শিকার হন বিক্ষোভকারীরা।

এর জবাবে বিক্ষোভকারীরা পাল্টা হামলা চালান। ক্ষমতাসীন দলের সমর্থকদের লক্ষ্য করে সহিংসতা ঘটে। প্রায় ১০০ জন ক্ষমতাসীন দলের নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

দুই মাস পর প্রেসিডেন্ট রাজাপাকসে পদত্যাগ করেন। তখন দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটে ছিল। পরে ভারতের জরুরি অর্থনৈতিক সহায়তা এবং আইএমএফের বেইলআউট কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

কানাডার সাবেক সংসদ সদস্য (এমপি) ইঙ্কি মার্ককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাঁর বাড়ি থেকে চার শতাধিক বন্দুক, বিপুল গোলাবারুদ এবং একটি প্রাচীন কামান উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাওয়া গেছে কয়েক লাখ...
বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুবসমাজের বাড়তে থাকা হতাশাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে গত ৩ দিনে ৩ তরুণ আত্মহুত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে...
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৯৫-২০১৩ পর্যন্ত তাঁর শাসনামলে কাতারের অর্থনীতি, সংবিধান ও আন্তর্জাতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়।
স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন। আলমেরিয়া থেকে শুরু হওয়া আগুনে পুড়ে গেছে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর এলাকা। দাবানল নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর