নতুন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরদিনই গ্রেপ্তার প্রাক্তন প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১০:৪৫ এএম

শুক্রবার নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এক সময়ের জনপ্রিয় র‍্যাপার এবং রাজধানী কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। এর একদিন পর আজ শনিবার গ্রেপ্তার হলেন গত বছর তীব্র জনঅসন্তোষের মুখে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। 

শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গত বছরের সেপ্টেম্বরে অলি সরকারের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী জেন-জি বিক্ষোভে দু’দিনেই নিহত হন ৭৬ জন। প্রধানমন্ত্রী থাকাকালীন এই সহিংসতা রোধে কেপি শর্মা অলি অবহেলা করেছেন কি না- সেটাই তদন্ত করে দেখতে নেপালের পুলিশ।

গত বছরের গণআন্দোলনে সংঘটিত ওই সহিংসতার ঘটনা পর্যালোচনা করে কেপি শর্মা অলিকে অভিযুক্ত করার সুপারিশ করেছে নেপালের একটি তদন্ত প্যানেল।

চলতি সপ্তাহেই প্যানেলটি তাদের প্রতিবেদন দাখিল করেছে। প্যানেলের মতে, বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী অভিযান বন্ধ করতে কেপি শর্মা অলি ব্যর্থ হয়েছেন। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সহিংসতায় ৭৬ জনের মৃত্যুর প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

শনিবার কেপি শর্মা অলির পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। এই দুই নেতার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মুখপাত্র ওম অধিকারী। 

তাঁদেরকে পুলিশ হেফাজতে নেওয়া প্রসঙ্গে অলি’র দলের জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি রয়টার্সকে জানান, ‘আজ সকালে তারা (পুলিশ) অলিকে তার বাসভবন থেকে নিয়ে গেছে।’ 

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে অলি সরকারের পতনের পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের অধীনেই গত ৫ মার্চ নেপালে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। 

নির্বাচনে তরুণদের বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছে নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ’র নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। নেপালের ২৭৫ আসনের পার্লামেন্টে তাঁর দল আরএসপি পেয়েছে ১৮২টি আসন। 

এবারের নির্বাচনে রীতিমতো ভরাডুবি হয় প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফায়েড মার্ক্সিস্ট-লেলিনিস্ট) দলটির। এমনকি নিজের আসনটিতেও অলি নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্রের কাছে সরাসরি বড় ব্যবধানে পরাজিত হয়েছেন।

উল্লেখ্য, রাজনীতিতে আসার আগে বালেন্দ্র শাহ একজন র‍্যাপার হিসেবে পরিচিত ছিলেন। পরে কাঠমান্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালন করে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বিশ্লেষকরা বলছেন, বালেন্দ্র শাহ’র উত্থান নেপালের রাজনীতিতে নতুন প্রজন্মের শক্তিশালী উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুবসমাজের বাড়তে থাকা হতাশাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে গত ৩ দিনে ৩ তরুণ আত্মহুত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে...
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৯৫-২০১৩ পর্যন্ত তাঁর শাসনামলে কাতারের অর্থনীতি, সংবিধান ও আন্তর্জাতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়।
মিয়ানমারে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এসব মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে এ খবর।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ঘোষণা দিয়েছেন, তিনি পদত্যাগ করছেন। এর মাধ্যমে গত এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রেক্সিটের পর গত কয়েক বছরে ব্রিটেন নিজের মতো করে চলার...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর