শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৯:৪১ এএম

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ। শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত শপথ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেন এক সময়ের জনপ্রিয় এই র‍্যাপার।

নেপালের জনগণের কাছে ‘বালেন’ নামে সুপরিচিত ৩৫ বছর বয়সী এই নেতা। গত ৫ মার্চের নির্বাচনে তরুণদের বিপুল ভোটে তার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বড় জয় পায়। নেপালের ২৭৫ আসনের পার্লামেন্টে বালেন্দ্রের দল আরএসপি ১৮২টি আসন লাভ করে। 

এবারের নির্বাচনে রীতিমতো ভরাডুবি হয় গত সেপ্টেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফায়েড মার্ক্সিস্ট-লেলিনিস্ট) দলটির। এমনকি নিজের আসনটিতেও তিনি বালেন্দ্রের কাছে সরাসরি বড় ব্যবধানে পরাজিত হয়েছেন।

গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক জনঅসন্তোষ তৈরি হলে অলি সরকারের পতন হয়। এরপর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের অধীনেই মার্চের শুরুতে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন।

উল্লেখ্য, রাজনীতিতে আসার আগে বালেন্দ্র শাহ একজন র‍্যাপার হিসেবে পরিচিত ছিলেন। পরে কাঠমান্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালন করে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বিশ্লেষকরা বলছেন, বালেন্দ্র শাহ’র উত্থান নেপালের রাজনীতিতে নতুন প্রজন্মের শক্তিশালী উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুবসমাজের বাড়তে থাকা হতাশাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে গত ৩ দিনে ৩ তরুণ আত্মহুত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে...
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৯৫-২০১৩ পর্যন্ত তাঁর শাসনামলে কাতারের অর্থনীতি, সংবিধান ও আন্তর্জাতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়।
মিয়ানমারে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এসব মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে এ খবর।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ঘোষণা দিয়েছেন, তিনি পদত্যাগ করছেন। এর মাধ্যমে গত এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রেক্সিটের পর গত কয়েক বছরে ব্রিটেন নিজের মতো করে চলার...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর