ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ৩ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ২০

আপডেট : ০৮ মে ২০২৬, ০৫:০০ পিএম

ইন্দোনেশিয়ার উত্তর হ্যালমাহেরা দ্বীপে অবস্থিত মাউন্ট দুকোনোতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে তিন জনের মৃত্যু হয়েছে। তারা পর্বতারোহণের উদ্দেশ্যে দ্বীপটিতে গিয়েছিলেন। 

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে শুরু হওয়া এই প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে এখনও ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলকানোলোজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন জানায়, অগ্ন্যুৎপাতের ফলে প্রায় ১০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত আকাশ ঘন ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়। অগ্ন্যুৎপাতের সময় বিকট শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উদ্ধারকারী সংস্থার প্রধান ইওয়ান রামদানি রয়টার্সকে জানিয়েছেন যে, নিখোঁজ ২০ জন আরোহীকে খুঁজে বের করতে পুলিশসহ ডজনখানেক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের মধ্যে ৯ জন সিঙ্গাপুরের নাগরিক বলে জানা গেছে।

পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু স্থানীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, মৃত ৩ জনের মধ্যে ২ জন বিদেশি নাগরিক। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য যে, আগ্নেয়গিরিটির সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় গত ১৭ এপ্রিল থেকেই ওই এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। তা সত্ত্বেও আরোহীরা সেখানে অবস্থান করছিলেন। বর্তমানে পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষ 'মালুপাং ওয়ারিরাং' ক্রেটার বা জ্বালামুখ থেকে ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কাউকে প্রবেশ করতে নিষেধ করেছে। 

এছাড়া আগ্নেয় ছাই উত্তরের তোবেলো শহরের দিকে প্রবাহিত হওয়ায় সেখানে 'ছাই বৃষ্টির' সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি উত্তপ্ত পাথর ছিটকে পড়া এবং লাভার প্রবাহ থেকে বাঁচতে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, মাউন্ট দুকোনো ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত এই পাহাড়ে প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এবারের অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

গত জুন মাসের শেষ দিকে ৮ দিনের তীব্র তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউরোপভিত্তিক গবেষণা সংস্থা ইউরোমোমো।
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৯৫-২০১৩ পর্যন্ত তাঁর শাসনামলে কাতারের অর্থনীতি, সংবিধান ও আন্তর্জাতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়।
স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন। আলমেরিয়া থেকে শুরু হওয়া আগুনে পুড়ে গেছে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর এলাকা। দাবানল নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি...
ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত ও চীনে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডেও টাইফুন ও বন্যার ঝুঁকিতে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর