আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ১৩

আফগানিস্তানের ৩টি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ বুধবার আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। 

আপডেট : ১০ জুন ২০২৬, ০২:০৩ পিএম

আফগানিস্তানের ৩টি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ বুধবার আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। 

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘পাকিস্তানের এ হামলায় ১৩ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৪ জন। তাদের সবাই নারী ও শিশু। পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের বেসামরিক লোকজনের ঘরবাড়িতে এ হামলা চালায়।’

হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে তৎপরতা চালানো ‘সন্ত্রাসীদের’ আস্তানা ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়েছে।

পাকিস্তান সরকারের অভিযোগ, পাকিস্তানজুড়ে বিভিন্ন হামলার পরিকল্পনা করা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তালেবান সরকার। তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, পাকিস্তানে সন্ত্রাসবাদের বিষয়টি দেশটির অভ্যন্তরীণ সমস্যা।

নতুন করে সংঘাত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘদিনের যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। একসময়ের মিত্র কিন্তু বর্তমানে শত্রুভাবাপন্ন এই দুই দেশ গত ফেব্রুয়ারিতে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয়েছিল। এরপর গত মার্চে চীন এ দ্বন্দ্বের অবসান ঘটাতে মধ্যস্থতার চেষ্টা করার পর দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে দুই দেশের সংঘাতে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯৭ জন।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস নেত্রীর অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়েছে; এতে তাঁর প্রাণহানিও হতে...
হামলাকারীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। হামলাকারী ১৪ বছর বয়সী নবম শ্রেণির শিক্ষার্থী। হামলার পর ওই শিক্ষার্থী আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।
জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছরপূর্তি আজ। ১৯৪৫ সালের এই দিনে স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। যে বোমার...
আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান সরকার। সাংবাদিক ও সংবাদমাধ্যমের অধিকার রক্ষা সংস্থাগুলো এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক...
শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় শিহাব। এ সময় বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের জন্য টানানো রঙিন বাতির তারে বিদ্যুতায়িত হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশের ব্রাহ্মণবাড়িয়ার...
পরিবারের অভিযোগ, পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি তার ভুল ও অন্যায় হয়েছে বলে স্বীকার করে বিষয়টি সামাজিকভাবে সমাধানের অনুরোধ করেন। পরবর্তীতে ভুক্তভোগী জানান, এর আগেও বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জুস...
তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে সুনামগঞ্জের জাউয়াবাজারে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যার পর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান...
বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে আন্তঃব্যাংক ফি মওকুফ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লোডিং...

এলাকার খবর