হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছরপূর্তি আজ

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৮:৫১ এএম

জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছরপূর্তি আজ। ১৯৪৫ সালের এই দিনে স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। যে বোমার আঘাতে নিমেষে প্রাণ হারায় ৭০ হাজার মানুষ।

প্রতি বছর এ দিনটি স্মরণে হিরোশিমা শহরে আয়োজন করা হয় স্মরণসভার। এই স্মরণসভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক প্রধান বলেন, এমন দিনের পুনরাবৃত্তি কখনোই হতে দেওয়া উচিত নয়।

হিরোশিমায় হামলার ঠিক দুইদিন পরই ৮ আগস্ট দ্বিতীয় পারমাণবিক বোমা হামলার লক্ষ্যবস্তু হয় জাপানের আরেক শহর নাগাসাকি। দুটি বিস্ফোরণে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ নিহত হয়।

পরে আরও প্রায় একই সংখ্যক মানুষ দগ্ধ ও তেজস্ক্রিয়তায় মারা যান। এই হামলা থেকে বেঁচে যান প্রায় সাড়ে ছয় লাখ মানুষ, যারা হিবাকুশা নামে পরিচিত। সূত্র: রয়টার্স

 

প্রতি বছরের মতো এবারও শতায়ু জনসংখ্যার রেকর্ড গড়েছে সূর্যোদয়ের দেশ জাপান। তবে গড় আয়ু নতুন উচ্চতায় পৌঁছালেও, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নানা সমস্যা। বিশেষ করে জন্মহার আর কর্মক্ষম জনসংখ্যার...
হরমুজ প্রণালিতে আরেকটি তেলের ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিএ এই তথ্য নিশ্চিত করেছে। 
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সন্দেহভাজন ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন শিক্ষার্থী। শুক্রবার দক্ষিণ কোটাবাতো...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাজধানীর ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
কিছু রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। 
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সংযুক্ত করা হয়েছে জিএমপির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর