নেপাল সীমান্তে হড়কা বানে ১৭ মৃত্যু, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ বহু পর্যটক

নেপালে তিব্বত সীমান্ত এলাকায় বড় ধরনের হড়কা বানে বেশ কয়েকটি গ্রাম ও অবকাঠামো প্রকল্প ভেসে গেছে। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই শতাধিক বিদেশি নাগরিকসহ নিখোঁজ বহু মানুষ।

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম

নেপালে তিব্বত সীমান্ত এলাকায় বড় ধরনের হড়কা বানে বেশ কয়েকটি গ্রাম ও অবকাঠামো প্রকল্প ভেসে গেছে। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই শতাধিক বিদেশি নাগরিকসহ নিখোঁজ বহু মানুষ।

বুধবার স্থানীয় সময় সকালে চীনের তিব্বত অঞ্চল থেকে হঠাৎ বড় ধরনের একটি হড়কা বান রাসুয়া জেলায় ভোটে কোশি নদীতে প্রবেশ করে। এতে নেপালের বাগমতি প্রদেশের সীমান্তবর্তী পার্বত্য রসুয়া জেলার একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ভোটে কোশি নদীতে আকস্মিক বন্যার পর ১০৫ ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। নেপাল পর্যটন বোর্ড (এনটিবি) এক বিবৃতিতে জানায়, ভ্রমণ সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক।

নেপালি গণমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে কর্তৃপক্ষ একই প্রদেশেরে উজানে চিতওয়ান জেলার গুরুত্বপূর্ণ শহর মুগলিন পর্যন্ত উচ্চ সতর্কতা জারি করে নদী তীরবর্তী বাসিন্দাদের উচুঁ এলাকায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। হড়কা বানে রসুয়ার তিমুর ও স্যাব্রুবেসি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ স্থানীয় সময় সকাল ৯টার দিকে জানায়, তিব্বতের দিক থেকে ভোটে কোশি নদী দিয়ে একটি বড় ধরনের হড়কা বান প্রবেশ করেছে বলে তারা খবর পেয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে উদ্ধার ও ত্রাণ দলের পাশাপাশি পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদেরও পাঠানো হয়েছে। নদী তীরবর্তী বাসিন্দাদের অতিরিক্ত সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

পাকিস্তানের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস...
আটবার ফাঁসির দড়ি থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়া মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী কারাবন্দী ফ্রান্সিস ক্লিফোর্ড স্মিথ অবশেষে বার্ধক্যজনিত কারণে ১০১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। জীবনের সত্তরেরও বেশি...
নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান করা হয়েছে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল...
নেপালের সিরাহা জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ ও প্রাণঘাতী সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন। দেশটির সুনসারি জেলায় দুই ধর্মীয় সম্প্রদায়ের সংঘর্ষের প্রভাবে...
এক বছরে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন দ্বিগুণ করেছে ইরান। এছাড়া ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর কৌশলগত ও অগ্রাধিকারপ্রাপ্ত অস্ত্রের উৎপাদন তিনগুণ বাড়িয়েছে তেহরান। ইরানে নয়...
কক্সবাজার সমুদ্র সৈকতে ট্রলারডুবিতে নিখোঁজের পরদিন নিউজিল্যান্ডের নাগরিক আলবার্ট জং এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
দেশে সারের কোন ঘাটতি নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু কমাতে রোপওয়ে নির্মাণ করেছে বনবিভাগ। তবে দুই মাস পেরিয়ে গেলেও এই রোপওয়ে দিয়ে বন্যপ্রাণীর চলাচল দেখা যায়নি। স্থানীয়রা বলছে, বনে প্রাকৃতিক ফল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর