ইরানে নাকানিচুবানি আমেরিকার, এবার চীনের হামলার শঙ্কায় তাইওয়ান!

ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের পাল্টা জবাবে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। জ্বালানি সংকটে নাজেহাল বেশিরভাগ দেশ। এ পরিস্থিতিতে ভৌগোলিকভাবে দূরে থেকেও উদ্বিগ্ন পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র তাইওয়ান।

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৬ এএম

ইরানের যুদ্ধ আর শুধু মধ্যপ্রাচ্যের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি, বরং এর প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। জ্বালানি বাজার থেকে নিরাপত্তা কৌশল, সব জায়গাতেই বাড়ে অনিশ্চয়তা। পাল্টে যাওয়া বাস্তবতায়, ভৌগোলিকভাবে দূরে থাকলেও চীনের হামলার শঙ্কায় উদ্বেগে ইন্দো-প্যাসিফিকের স্পর্শকাতর কেন্দ্র তাইওয়ান।

ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের পাল্টা জবাবে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। জ্বালানি সংকটে নাজেহাল বেশিরভাগ দেশ। এ পরিস্থিতিতে ভৌগোলিকভাবে দূরে থেকেও উদ্বিগ্ন পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র তাইওয়ান।

চীনের সঙ্গে যুদ্ধ বাঁধলে তাইওয়ানের অন্যতম মিত্র আমেরিকার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। একাধিক সশস্ত্র সংঘাত ওয়াশিংটন কীভাবে সামলাবে তা নিয়েও দুশ্চিন্তায় তাইওয়ানের বিশেষজ্ঞরা। ইরান যুদ্ধকে প্রত্যক্ষ উদাহরণ হিসেবে দেখছেন তারা।

এদিকে, আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ওপরও চাপ বাড়ছে। ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রসহ নানা প্রতিরক্ষা উপকরণের মজুত কমে আসার ইঙ্গিত মিলছে। থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ কোরিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে।

ইরানের অসম যুদ্ধকৌশল মোকাবিলায় বেশ চ্যালেঞ্জের মুখে ওয়াশিংটন। জ্বালানির দাম বাড়ায় খোদ আমেরিকায়ই মূল্যস্ফীতির শঙ্কা দেখা দিয়েছে, কমেছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা।

এর সরাসরি প্রভাব পড়ছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমেরিকার দীর্ঘদিনের সামরিক প্রভাবের ওপর। বিশ্লেষকদের শঙ্কা, যুক্তরাষ্ট্রের বর্তমান ব্যস্ততাকে কাজে লাগিয়ে চীন নিজেদের কৌশল সাজাতে পারে।

ইরানে হামলার আগে মিত্রদের আগামবার্তা না দেওয়ায় উদ্বিগ্ন জাপান ও দক্ষিণ কোরিয়া। তাইওয়ান ইস্যুতেও ভবিষ্যতে এমন অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ কখনোই আগে থেকে অনুমান করে এগোয় না। তাইওয়ানের ক্ষেত্রে পূর্ণমাত্রার আগ্রাসনের চেয়ে ধাপে ধাপে চাপ সৃষ্টি, অবরোধ বা গ্রে-জোন কৌশলের ঝুঁকিই বেশি।

সবচেয়ে বড় উদ্বেগ, চীন এ পরিস্থিতিকে কীভাবে ব্যাখ্যা করছে। যদি বেইজিং মনে করে আমেরিকার সক্ষমতা ও মনোযোগ বিভক্ত, তাহলে তারা তাইওয়ানের ওপর সীমিত চাপ প্রয়োগের পথ বেছে নিতে পারে। 

তাৎক্ষণিক সংঘাতের সম্ভাবনা না থাকলেও, কৌশলগত উত্তেজনা বাড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এই বাস্তবতায় তাইওয়ানের সামনে বড় চ্যালেঞ্জ, প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা ও অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা।

ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে, এমন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণ ও ফিলিস্তিনিদের ওপর সহিংসতার অভিযোগে ৩ ইসরায়েলি ব্যক্তি ও ৪টি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান,...
ইসরায়েলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে পার্লামেন্ট নেসেটের স্পিকার নির্বাচিত হয়েছেন মাতান কাহানা। নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত বিরোধীদলীয় জোট নেতা গাদি...
বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগে বাধা দূর করে অবাধ বাণিজ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার চীনের শেনজেনে এপেক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
জলবায়ু সম্মেলন কপ-৩১-এর নতুন খসড়া চুক্তি থেকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করার প্রসঙ্গ বাদ পড়েছে। বাদ গেছে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য ১২০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্যমাত্রাও। 
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায়ের পরপরই দেশটির বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে...
 বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় পরিণত হচ্ছে কাতারের রাজধানী দোহা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হয়েছে দোহা চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসর। দোহা...
গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের মধ্যে রামদা ও কুড়াল হাতে মহড়া এবং হাসপাতালে আগুন দেওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর