নতুন পোপ নির্বাচনের আগ পর্যন্ত ভ্যাটিকান সামলাবেন কে?

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১১:২৬ এএম

ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস গতকাল সোমবার ৮৮ বছর বয়সে মারা গেছেন। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে স্ট্রোক ও হৃদযন্ত্রের জটিলতার কারণে। যদিও তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর গতকাল সকালেই কার্ডিনাল কেভিন ফারেলকে ভ্যানিকানের দায়িত্ব নিতে হয়। তিনি এখন ভ্যাটিকানের ভারপ্রাপ্ত প্রধান।

দায়িত্ব পালনরত অবস্থায় পোপের মৃত্যু কিংবা পদত্যাগের পর যে ব্যক্তি ভ্যাটিকান পরিচালনা করবেন তাকে বলা হয় ‘ক্যামেরলেঙ্গো’। পোপ ফ্রান্সিসি ২০১৯ সালে কেভিন ফারেলকে ক্যামেরলেঙ্গো নির্বাচিত করে গেছেন। নিয়ন অনুযায়ী এখন তিনিই নতুন পোপ নির্বাচন ও তাঁর দায়িত্ব নেওয়া অবধি ভ্যাটিকান পরিচালনা করবেন।

১৯৪৭ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম কেভিন ফারেলের। তিনি স্পেনের সালামানকা ইউনিভার্সিটি ও ইতালির রোমে পন্তিফিকাল গ্রেগোরিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।

কেভিন ফারেল দীর্ঘ ৩০ বছরের বেশি যুক্তরাষ্ট্রে বিভিন্ন গির্জায় দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের ডালাসে বিপশ নিয়োগ দেওয়া হয় তাঁকে। ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাঁকে ভ্যাটিকানে নিয়ে আসেন। তখন তাঁর পদমর্যাদা কার্ডিনালে উন্নীত করা হয়।

৮৮ বছর বয়সে মারা যাওয়া পোপ ফ্রান্সিস ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হন এবং ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ক্যাথলিক গির্জার নেতৃত্ব দেন। তিনি গির্জার সংস্কার, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা, এবং নারী ও যুবকদের ক্ষমতায়নে তাঁর বিশেষ উদ্যোগের জন্য পরিচিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিকভাবে তিনটি শর্ত পাঠিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি কাতারভিত্তিক সংবাদমাধ্যম...
সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে মার্কিন আইনপ্রণেতাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব যুদ্ধবিমানের মূল্য প্রায় ২ হাজার ৪৩০ কোটি ডলার। 
হরমুজ প্রণালিতে আরেকটি তেলের ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিএ এই তথ্য নিশ্চিত করেছে। 
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি তুলে ধরেন...
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা...
কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দুদফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর