লাখো মানুষের শ্রদ্ধা শেষে সমাহিত হলেন পোপ ফ্রান্সিস

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পিএম

ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা সম্পন্ন করার মাধ্যমে সমাহিত হলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় আজ শনিবার দুপুরে রোমের সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায় তাঁকে সমাহিত করা হয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত ১০০ বছরের মধ্যে এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো। পোপের কফিনটি সমাহিত করার জন্য সান্তা মারিয়া মাজ্জোরে ব্যাসিলিকায় নিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল লাখো মানুষ। তবে সমাধিস্থ করার সময় কেবল পোপের নিকটতম ব্যক্তিদেরই অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।

এর আগে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের অন্তত চার লাখ মানুষ। অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্ব নেতারা।

পোপ ফ্রান্সিস ১৪০ কোটি ক্যাথলিকদের প্রধান হিসেবে ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হন এবং ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ক্যাথলিক গির্জার নেতৃত্ব দেন। তিনি সংস্কার, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা এবং নারী ও পুরুষ ক্ষমতায়নে তাঁর বিশেষ উদ্যোগের জন্য পরিচিত ছিলেন।​ গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস।

 

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে টানা সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকার নতুন রেকর্ড গড়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। টানা ১ হাজার ৪১৩ দিন ক্ষমতায় থেকে ইতিহাস গড়েছেন দেশটির প্রথম নারী...
ইতালির রোমে নিজ বাড়িতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় বেঁচে যাওয়া ছেলে হামলাকারীকে শনাক্ত করেছেন। ঘাতককে গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চালাচ্ছে ইতালির পুলিশ।
গ্রীষ্ম শুরুর আগেই ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। লন্ডনে মে মাসে ১৯৪৪ সালের পর প্রথমবার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে। ফ্রান্সে দাবদাহে মৃত্যু হয়েছে কয়েকজনের, স্পেন-ইতালিতেও জারি সতর্কতা।...
ইসরায়েলের ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গাভিরের বিতর্কিত ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনেক দেশ। ত্রাণবাহী নৌবহরের আটক কর্মীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করা ও উত্যক্ত করার দৃশ্য দেখা যায় ভিডিওতে।...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি তুলে ধরেন...
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা...
কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দুদফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর