গণতন্ত্রের প্রতি আস্থা হারাচ্ছে ইউরোপের তরুণেরা: জরিপ

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১০:৩৩ এএম

ইউরোপের তরুণ প্রজন্ম, বিশেষ করে ১৬ থেকে ২৬ বছর বয়সী জেনারেশন জেডের (জেন-জি) এর মধ্যে গণতন্ত্রের প্রতি আস্থা ক্রমেই হ্রাস পাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা ইউগভ ও টিইউআইয়ের সাম্প্রতিক প্রকাশিত একটি জরিপে এমনটি দেখা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, জরিপটি ২০২৪ সালের এপ্রিল ও মে মাসে পরিচালিত হয়। ইউরোপের সাতটি দেশের (যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, গ্রিস ও পোল্যান্ড) ১৬-২৬ বছর বয়সী ৬ হাজার ৭ শ জনের বেশি তরুণ এই জরিপে অংশগ্রহণ করেন।

জরিপে দেখা গেছে, ফ্রান্স ও স্পেনের তরুণদের মধ্যে মাত্র অর্ধেক বিশ্বাস করেন যে গণতন্ত্রই শ্রেষ্ঠ সরকারব্যবস্থা, এবং পোল্যান্ডে এই সংখ্যা আরও কম। ইউরোপের জেনারেশন জেড (জেন-জি) তরুণদের মধ্যে মাত্র ৫৭ শতাংশ গণতন্ত্রকে অন্য যে কোনো সরকারব্যবস্থার চেয়ে ভালো বলে মনে করেন। এই হার দেশে দেশে ভিন্ন; পোল্যান্ডে মাত্র ৪৮ শতাংশ, ফ্রান্স ও স্পেনে ৫১-৫২ শতাংশ, আর সবচেয়ে বেশি জার্মানিতে–৭১ শতাংশ।

তবে প্রতি পাঁচজনের একজন অর্থাৎ ২১ শতাংশ তরুণ নির্দিষ্ট পরিস্থিতিতে স্বৈরতান্ত্রিক শাসন পছন্দ করেন। এই হার ইতালিতে সবচেয়ে বেশি ২৪ শতাংশ, জার্মানিতে সবচেয়ে কম ১৫ শতাংশ। ফ্রান্স, স্পেন ও পোল্যান্ডে এ সংখ্যা ২৩ শতাংশ।

প্রায় প্রতি দশ জনে ১ জন বলেছেন, তাঁদের গণতান্ত্রিক সরকার হোক বা না হোক, তাতে কিছু যায় আসে না।

বার্লিনের ফ্রি ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী থরস্টেন ফাস বলেন, যারা নিজেদের রাজনৈতিকভাবে ডানদিকে মনে করেন এবং আর্থিকভাবে বঞ্চিত বোধ করেন, তাদের মধ্যে গণতন্ত্রের প্রতি সমর্থন মাত্র এক-তৃতীয়াংশে নেমে এসেছে। গণতন্ত্র ভেতর এবং বাইরে–দুই দিক থেকেই চাপে রয়েছে।
 
জার্মানির অর্থনীতি দুর্বল হওয়ার পাশাপাশি তরুণ ভোটারদের সমর্থনে চরম ডানপন্থার উত্থান দেখা দেওয়ায় সেখানে ৬১ শতাংশ তরুণ মনে করেন তাদের দেশে গণতন্ত্র বিপন্ন। সামগ্রিকভাবে ৪৮ শতাংশ ইউরোপীয় তরুণ এমন আশঙ্কা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন, চীনের উত্থান এবং রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রিক আগ্রাসন – এসব কারণে ইউরোপের ভূরাজনৈতিক প্রভাব হ্রাস পেয়েছে বলে তরুণদের অনেকেই মনে করেন। মাত্র ৪২ শতাংশ তরুণ ইউরোপীয় ইউনিয়নকে বিশ্বের শীর্ষ তিন শক্তির একটি মনে করেন।

বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে ৮৩ শতাংশ, চীনকে ৭৫ শতাংশ এবং রাশিয়াকে ৫৮ শতাংশ ইউরোপীয় তরুণ প্রধান শক্তি হিসেবে দেখেন।

এ ছাড়া ইউরোপের তরুণদের মধ্যে অভিবাসন বিষয়ে কঠোর অবস্থানের পক্ষে সমর্থন বেড়েছে–২০২১ সালে যেখানে ২৬ শতাংশ ছিল, এখন তা বেড়ে ৩৮ শতাংশে দাঁড়িয়েছে।

ইতালিতে হঠাৎ নারীরা মিনি স্কার্ট পরে বাইরে বের হতে শুরু করলেন কেন? কী এমন ঘটেছে, যার প্রতিবাদে দেশটির নারী রাজনীতিকরা একজোট হয়ে স্কার্টের দৈর্ঘ্যকেই বানিয়ে ফেলেছেন প্রতিবাদের ভাষা?
বিশ্বে আগামী পাঁচ বছরে বিলিয়নিয়ারের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পাবে। ২০৩১ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ৪ হাজারে পৌঁছাবে বলে জানিয়েছে সম্পত্তি সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্র্যাঙ্ক। সংগঠনটির গবেষণা...
যিশুখ্রিস্টের ‘শ্রাউড অব তুরিন’ নিয়ে নতুন গবেষণায় পাওয়া গেছে ভারতীয় উপমহাদেশের ডিএনএ। এই প্রাচীন লিনেন কাপড় কি ভারতে তৈরি? জানুন রহস্যঘেরা এই ঐতিহাসিক নিদর্শনের নতুন তথ্য।
গ্রিনল্যান্ড নিয়ে কোনো চুক্তি না হলে আরও শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো সমঝোতা না হলে, শুল্কারোপের বিষয়টি শতভাগ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর