তীব্র তাপপ্রবাহ ও দাবানলে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ, ৩ জনের প্রাণহানি

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:৩৫ এএম

তীব্র তাপপ্রবাহ ও দাবানলে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপের জনজীবন। এ পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্পেন, পর্তুগাল, ইতালি, ফ্রান্স, গ্রিস, তুরস্ক, আলবেনিয়া, মন্টিনেগ্রো ও ক্রোয়েশিয়ার একাধিক এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলে জারি করা হয়েছে রেড হিট অ্যালার্ট। 

স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেভিল ও কর্দোভায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। পর্তুগালের দক্ষিণাঞ্চলেও তাপমাত্রার এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

স্পেনের মাদ্রিদের কাছে ত্রেস কান্তোস এলাকায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস দাবানলকে আবাসিক এলাকা পর্যন্ত নিয়ে এসেছে। কাস্তিয়া ও লিওন অঞ্চলে ৩০টির বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে প্রায় ৪ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আন্দালুসিয়া থেকে আরও ২ হাজার মানুষকে সরানো হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ১ হাজার দমকল কর্মী।

আবাসিক এলাকা পর্যন্ত চলে এসেছে দাবানল। ছবি: রয়টার্স পর্তুগালে তিনটি বড় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। ১ হাজার ৩০০ দমকল কর্মী কাজ করছেন দাবানল নিয়ন্ত্রণে। ইতালির রোম, মিলান ও ফ্লোরেন্সসহ অন্তত ১০ শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

তাপপ্রবাহের কারণে ফ্রান্সের প্রায় তিন-চতুর্থাংশ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। প্যারিসে ৩৬ ডিগ্রি এবং রোন উপত্যকায় ৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

গ্রিসে ১৫০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। মন্টিনেগ্রো, আলবেনিয়া, ক্রোয়েশিয়া ও অন্যান্য বালকান অঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়েছে।

 

জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
ইতালিতে হঠাৎ নারীরা মিনি স্কার্ট পরে বাইরে বের হতে শুরু করলেন কেন? কী এমন ঘটেছে, যার প্রতিবাদে দেশটির নারী রাজনীতিকরা একজোট হয়ে স্কার্টের দৈর্ঘ্যকেই বানিয়ে ফেলেছেন প্রতিবাদের ভাষা?
শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর