এই প্রথম আইসল্যান্ডে পাওয়া গেল মশা!

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম

জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণ হয়ে ওঠা আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা পাওয়া গেছে। এ পর্যন্ত বিশ্বের যে কয়েকটি জায়গায় মশার উপস্থিতি ছিল না, আইসল্যান্ড তাদের মধ্যে অন্যতম। অন্য জায়গাটি হলো অ্যান্টার্কটিকা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

অনেকদিন ধরেই বিজ্ঞানীরা ধারণা করছিলেন যে, আইসল্যান্ডে মশা তাদের আবাস গড়তে পারে।কারণ সেখানে জলাভূমি ও পুকুরের মতো পর্যাপ্ত প্রজনন ক্ষেত্র রয়েছে। তবে, বিজ্ঞানীরা এটাও বলেছিলেন যে, অনেক প্রজাতির মশার পক্ষে এখানকার কঠোর জলবায়ুতে টিকে থাকা সম্ভব হবে না।

কিন্তু আইসল্যান্ড উত্তরাঞ্চলের বাকি গোলার্ধের তুলনায় চার গুণ দ্রুত উষ্ণ হচ্ছে। হিমবাহ গলে যাচ্ছে এবং উষ্ণ ও দক্ষিণের জলের মাছ (যেমন ম্যাকেরল) দেশটির জলসীমায় পাওয়া যাচ্ছে।

পৃথিবী উষ্ণ হওয়ার সাথে সাথে বিশ্বজুড়ে আরও বেশি প্রজাতির মশা পাওয়া যাচ্ছে। যুক্তরাজ্যে এ বছর মিশরীয় মশার ডিম পাওয়া গেছে এবং এশীয় এডিশ পাওয়া গেছে কেন্টে। এগুলো আক্রমণাত্মক প্রজাতি, যা ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মতো গ্রীষ্মমণ্ডলীয় রোগ ছড়াতে পারে।

আইসল্যান্ডের ন্যাচারাল সাইন্স ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদ ম্যাথিয়াস আলফ্রেডসন সেখানে মশা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিজ্ঞানীর পাঠানো নমুনা পরীক্ষা করে তিনি নিজেই মশাগুলো শনাক্ত করেছেন।

তিনি বলেন, ‘কিডাফেলে, কিওস-এ এই প্রজাতির তিনটি নমুনা পাওয়া গেছে— দুটি স্ত্রী এবং একটি পুরুষ। এগুলো সবই মথের জন্য পাতা ওয়াইন ফাঁদ থেকে সংগ্রহ করা হয়েছিল।’

কড়া নিরাপত্তা আর গভীর মতবিরোধের মধ্য দিয়ে শুরু হয়েছে জলবায়ু সম্মেলনের চূড়ান্ত সপ্তাহ। প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা, জলবায়ু খাতে অর্থায়ন, ও জীবাশ্ম জ্বালানি নিয়ন্ত্রণের মতো বিতর্কগুলোর ইতি টানতে...
তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আন্তালিয়ায় চলতি সপ্তাহের শুরুতে দুই সপ্তাহব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, নেপালে প্রাণঘাতী বন্যা এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের মতো একের পর...
মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১২ জন।
মাদকসংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক টেলিভিশন উপস্থাপিকাসহ ১১ জনকে ফাঁসির রায় দিয়েছেন মিসরের একটি আদালত। ৩৯ বছর বয়সী ওই উপস্থাপিকা সারা খলিফা মূলত অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন...
অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। বিজিবির ৩৩ ব্যাটালিয়ন ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারেরও...
নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। এ পেশাকে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করার লক্ষ্যও রয়েছে বলে জানিয়েছেন...
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট...
লোডিং...

এলাকার খবর