গ্রিনল্যান্ড নিয়ে স্পেনের প্রধানমন্ত্রী

আমেরিকা হামলা চালালে দুনিয়াতে সবার চেয়ে বেশি খুশি হবেন পুতিন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম

যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে সামরিক অভিযান চালায়, তাহলে তা হবে ন্যাটোর জন্য ভয়াবহ ধাক্কা — এমনটাই মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। তাঁর মতে, এমন পদক্ষেপ সবচেয়ে বেশি খুশি করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্পেনের দৈনিক লা ভানগার্দিয়া–কে দেওয়া এক সাক্ষাৎকারে সানচেস বলেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ন্যাটোর ভিত্তিকেই নড়িয়ে দেবে। একই সঙ্গে এটি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে ‘বৈধতা’ দেওয়ার নজির তৈরি করবে।

সানচেস বলেন, ‘গ্রিনল্যান্ডে যদি যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করে, তাহলে পুতিন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবেন। কারণ এতে ইউক্রেনে তাঁর আগ্রাসনের যৌক্তিকতা প্রতিষ্ঠিত হবে।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এমন পথে হাঁটলে সেটি ন্যাটোর জন্য কার্যত ‘মৃত্যুঘণ্টা’ হয়ে দাঁড়াবে।

এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অবস্থান আরও কঠোর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি ইউরোপীয় মিত্র দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন। শর্ত একটাই — যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার সুযোগ দিতে হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। ১ জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। গ্রিনল্যান্ড কেনার বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও তিনি জানান।

ট্রাম্প বারবার বলে আসছেন, গ্রিনল্যান্ডের মালিকানা ছাড়া তিনি কোনো সমাধান মানবেন না। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড — দুপক্ষই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই দ্বীপ বিক্রির জন্য নয় এবং তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
ভেনেজুয়েলায় মজুত ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আর এই চুক্তি...
এক ঘণ্টার জন্য স্পেনের ছোট্ট শহর বুনিওল হয়ে উঠেছিল এক বিশাল টমেটো যুদ্ধের ময়দান। লা টোমাটিনার উৎসবময় এ রণক্ষেত্রে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২২ হাজার মানুষ। এবারের উৎসবে...
প্রতিপক্ষ চীনের কাছে যেখানে রয়েছে মাত্র ৩টি বিমানবাহী রণতরী, সেখানে যুক্তরাষ্ট্রের বহরে আছে ১১টি। সংখ্যার বিচারে এগিয়ে থেকেও বিশ্বজুড়ে একসঙ্গে সামরিক উপস্থিতি বজায় রাখতে হিমশিম খাচ্ছে মার্কিন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর