তুরস্কের দিকেও ছুটে গেছে মিসাইল? ইরান যুদ্ধে জড়ানো হচ্ছে ন্যাটোকেও?

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম

তুরস্ক জানিয়েছে, বুধবার ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় ঢোকার পথে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ধ্বংস করেছে। মধ্যপ্রাচ্যের বিস্তৃত হতে থাকা সংঘাতে এই প্রথম ন্যাটোর কোনো সদস্য দেশ সরাসরি জড়িয়ে পড়ল।

ক্ষেপণাস্ত্রটি কোথায় লক্ষ্য করে ছোড়া হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে ন্যাটোর এক মুখপাত্র বলেছেন, আন্ত:আটলান্টিক এই সামরিক জোটটি তুরস্ককে লক্ষ্য করে এভাবে মিসাইল ছোড়ার কারণে ইরানের নিন্দা জানিয়েছে। ন্যাটো তার অংশ সব দেশের পাশে দৃঢ়ভাবে আছে বলেও জানান তিনি।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশপথ অতিক্রম করে আসে। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মিসাইলটিকে ভূপাতিত করা হয়।

যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তুরস্কের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি ঘাঁটি আছে - ইনসিরলিক ঘাঁটি, এই ঘাঁটিটি হাতায় প্রদেশের কাছাকাছি। তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাটোর প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ হাতায় প্রদেশেই পড়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আমরা সব পক্ষকে সতর্ক করে বলতে চাই, তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যা এই অঞ্চলে সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে। এ প্রেক্ষাপটে আমরা ন্যাটো ও অন্যান্য মিত্রদের সঙ্গে শলাপরামর্শ চালিয়ে যাব।’

তারা আরও বলেছে, ‘আমাদের ভূখণ্ড ও আকাশসীমা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ দৃঢ় ও দ্বিধাহীনচিত্তে নেওয়া হবে। আমাদের দেশের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দেওয়ার অধিকার আমরা সংরক্ষণ করি—এ কথা সব পক্ষকে স্মরণ করিয়ে দিচ্ছি।’

ঘটনার পর তুরস্কের উর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়া দুটি প্রাথমিক বিবৃতিতে ন্যাটোর চতুর্থ অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয়নি। এই অনুচ্ছেদে বলা আছে, কোনো সদস্য দেশের ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা বা নিরাপত্তা হুমকির মুখে পড়লে মিত্র দেশগুলো পরস্পরের সঙ্গে পরামর্শ করবে।

ঘটনার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেন। এক তুর্কি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই কথোপকথনে তুরস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর আগে কয়েক সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছিল তুরস্ক। সেই হামলার পর তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এর প্রভাব উপসাগরীয় অঞ্চলসহ আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে।

ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর