ইরানে ‘অন্যায় যুদ্ধে’ আমেরিকাকে সাহায্য করবে না, জানিয়ে দিল দেশটি

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১০:০৪ পিএম

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রবলেস বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের সুবিধার জন্য স্পেন তাদের কোনো সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। মন্ত্রীর কথায়, ইরানে এই যুদ্ধ ‘মূলত অন্যায় ও অবৈধ।’

মার্গারিতা রবলেস সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমরা শুরু থেকেই বলেছি, মোরন ও রোটা ঘাঁটি কোনোভাবে ইরান যুদ্ধে ব্যবহার করা হবে না। স্পেন এটি আগে দেয়নি, এখনও দিচ্ছে না, আর ভবিষ্যতেও দেবে না। আমরা সেই যুদ্ধে বিশ্বাস করি না, যেটাকে আমরা মনে করি একটা গভীরভাবে অন্যায় ও অবৈধ যুদ্ধ।’

২৮ ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের পর থেকে স্পেন এই যৌথ সামরিক অভিযানের খোলাখুলি বিরোধিতা করছে। স্পেনের সরকার বারবার মার্কিন প্রশাসনকে ঘাঁটিতে প্রবেশাধিকার দিতে অস্বীকার করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছে। ট্রাম্প স্পেনের এই অবস্থান মোটেও ভালোভাবে নেননি, স্পেনের নেতৃত্বের সমালোচনা-কটুক্তির কোনোটি বাদ রাখেননি এবং ন্যাটো মিত্র হলেও স্পেনের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন।

ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর