রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলা

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:৪৯ এএম

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও আশেপাশের শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দুই দেশের মধ্যকার চার বছরের চলমান যুদ্ধে এই প্রথম সেন্ট পিটার্সবার্গে হামলা চালালো ইউক্রেন।

রয়টার্স এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শহরটিতে অনুষ্ঠিত রাশিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনের শেষ দিন হামলাটি চালানো হয়।

এই অবস্থায় সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন শহরের গভর্নর। শহর ঘিরে থাকা লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, এই অঞ্চলের উপর থেকে ১৪০টিরও বেশি ড্রোন গুলি করে নামানো হয়।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার অস্ত্রাগার ও নৌ ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, ড্রোনগুলো সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত যেতে ১০০০ কিলোমিটার পাড়ি দিয়েছে আর রাশিয়ার প্রধান নৌ-ঘাঁটি ক্রনস্টাডে ও নৌবাহিনীর অস্ত্রাগারে আঘাত হেনেছ।

শুক্রবার যুদ্ধ অবসানের প্রশ্নে জেলেনস্কির প্রস্তাব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যাহারের পরদিন এই হামলার ঘটনা ঘটলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল এক গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।...
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে প্রতি মাসে ৬ হাজার সেনার ঘাটতিতে রয়েছে রাশিয়া। যদিও রুশ সেনাবাহিনীতে দ্রুতগতিতে নতুন সেনা নিয়োগ পাচ্ছে বলেও জানানো হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় এক হাজার মানুষ রুশ বাহিনীতে যোগ...
মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন বিমানবাহিনীর একটি পরিবহন বিমান অবতরণ করেছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার। তবে ক্রেমলিন জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। 
বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ভারতকে জ্বালানি ও সার সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়া। সোমবার মস্কোতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেন রুশ প্রেসিডেন্ট...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর