রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও নজর দেবে যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পুনরায় মনোনিবেশ করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি, এমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ওয়াশিংটনের সম্ভাব্য সম্পৃক্ততা ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের উদ্বিগ্ন করেছে। ওয়াশিংটন-মস্কো সরাসরি আলোচনা শুরু হলে ইইউ জোট আবারও কোণঠাসা হয়ে পড়তে পারে বলে শঙ্কা তাদের।

আপডেট : ২২ জুন ২০২৬, ১০:০৯ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পুনরায় মনোনিবেশ করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি, এমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ওয়াশিংটনের সম্ভাব্য সম্পৃক্ততা ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের উদ্বিগ্ন করেছে। ওয়াশিংটন-মস্কো সরাসরি আলোচনা শুরু হলে ইইউ জোট আবারও কোণঠাসা হয়ে পড়তে পারে বলে শঙ্কা তাদের।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২০২৫ সালের আগস্টে আলাস্কায় রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে, চুক্তি ছাড়াই শেষ হয় আলোচিত সেই বৈঠক।

মঙ্গলবার ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হলে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পুনরায় মনোযোগ দেবে ওয়াশিংটন। মস্কো-কিয়েভ উভয়েই চুক্তির বিষয়ে আগ্রহী বলেও মত তার।

ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের পুনরায় সম্পৃক্ততার সম্ভাবনা উদ্বিগ্ন করেছে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের। ওয়াশিংটন-মস্কো সরাসরি আলোচনা শুরু হলে ইইউ জোট আবারও কোণঠাসা হয়ে পড়তে পারে বলে শঙ্কা তাদের। কারণ, এমন আলোচনায় ইউক্রেন বা ইউরোপের কোনও প্রতিনিধি রাখা হয় না।

যেকোনো শান্তি আলোচনায় ইউরোপকে অবশ্যই অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। কিয়েভকে সমর্থনের বেশিরভাগ বোঝা এখন ইউরোপের ওপরই বর্তায় বলে যুক্তি দেন ইমানুয়েল ম্যাখোঁ।

এদিকে, ভলোমিদির জেলেনস্কি রুশ প্রেসিডেন্টকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন- এমন খবরের প্রতিক্রিয়ায়, ক্রেমলিনের মুখপাত্র জানান, এই ধরনের প্রস্তাব জানানোর জন্য কোনও আনুষ্ঠানিক মাধ্যমের অস্তিত্ব নেই। জেলেনস্কি যদি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত থাকেন, তবে মস্কোতে তাকে স্বাগত জানানো হবে বলেও জানান দিমিত্রি পেসকভ।

যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান চাপের মধ্যে, অস্থায়ী যুদ্ধবিরতি এবং পশ্চিমাদের অব্যাহত সমর্থন নিশ্চিতে করার উপর জোর দিচ্ছে ইউক্রেন। 

বিপরীতে, বরাবরই সংঘাত স্থগিতের বিরোধিতা করে আসছে মস্কো। অস্থায়ী যুদ্ধবিরতি কেবল কিয়েভকে পুনরায় অস্ত্রসজ্জিত হওয়ার সময় দেবে বলে মত তাদের।

টেক্সাসের একটি মার্কিন সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। টিকাদান নীতি পরিবর্তনের পর ২০০-এর বেশি বিমানসেনা ও প্রশিক্ষণার্থী আক্রান্ত হয়েছেন।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চূড়ান্ত আলোচনা করতে সুইজারল্যান্ডে উদ্দেশে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, এক সপ্তাহে তার সফরের পরিকল্পনায় বেশ কয়েকবার পরিবর্তন এসেছে।...
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং শান্তি আলোচনা অনিশ্চয়তায় পড়েছে।
ইরান যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসন পরিবর্তনের লক্ষ্য ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বরং দেশপ্রেমে ঐক্যবদ্ধ হয়ে ইরানের নেতৃত্ব আরও শক্তিশালী হয়েছে।
উড়ন্ত শুরুর পর ধাবাহিকতা রাখার চ্যালেঞ্জ আর্জেন্টিনার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রিয়া। ডালাসে ম্যাচ শুরু আজ বাংলাদেশ সময় রাত ১১টায়। এ ম্যাচেও মেসিকে ঘিরে পরিকল্পনা...
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ সোমবার সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় যৌথ সংবাদ সম্মেলনে...
লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়ার পর এই প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। জাহাজ ট্র্যাকিং ডেটার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় ব্রাজিল। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন তারকা ফরোয়ার্ড। তবে, কতক্ষণ তাকে খেলাবেন আনচেলত্তি তা ঠিক হয়নি।
লোডিং...

এলাকার খবর