নেইমার ফিরছেন, এবার দুশ্চিন্তা রাফিনিয়াকে নিয়ে

আপডেট : ২২ জুন ২০২৬, ০৯:৪৮ এএম

নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় ব্রাজিল। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন তারকা ফরোয়ার্ড। তবে, কতক্ষণ তাকে খেলাবেন আনচেলত্তি তা ঠিক হয়নি।

দলের সঙ্গে অনুশীলনে ভালো অবস্থায় দেখা গেছে নেইমারকে। বল পায়ে রানিং ও ফিটনেস নিয়ে তাঁর সঙ্গে কাজ করেছে কোচিং স্টাফ। মায়ামিতে ২৫ জুন ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে নামবে ব্রাজিল।

নেইমারের ফেরা নিয়ে স্বস্তির উল্টো পাশে উইঙ্গার রাফিনিয়ার চোট চিন্তার কারণ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, রাফিনিয়ার ডান উরুর পেশির অবস্থা পর্যবেক্ষণে রেখেছে মেডিক্যাল টিম। দ্রুত তাকে মাঠে ফেরানোর চেষ্টা চলছে।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনিয়ো বলছেন, জয় দরকার ছিল, হাইতি ম্যাচ আত্মবিশ্বাস বাড়াবে। নেইমার দ্রুত ফিট হয়ে যাবে আশা করি। সে বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার। আশা করবো সে ফিট হয়ে ফিরবে, ব্রাজিলকে সাহায্য করবে।

উড়ন্ত শুরুর পর ধাবাহিকতা রাখার চ্যালেঞ্জ আর্জেন্টিনার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রিয়া। ডালাসে ম্যাচ শুরু আজ বাংলাদেশ সময় রাত ১১টায়। এ ম্যাচেও মেসিকে ঘিরে পরিকল্পনা...
স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে। ২-২ গোলে ড্র করেছে নবাগত দলটি।  
বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে হোঁচট খাওয়া স্পেন স্বরূপে ফিরেছে। সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে, ফেভারিটের মতোই টুর্নামেন্টে ফিরলো ইউরো চ্যাম্পিয়নরা। স্পেনের পক্ষে জোড়া গোল করেন মিকেল ওয়ারসাবাল।
চোটের কারণে ব্রাজিলের একাধিক তারকা খেলোয়াড় স্কোয়াডেই জায়গা পাননি। উইলিয়ান, মিলাতাওদের মতো তারকদের ছাড়া বিশ্বকাপ খেলতে আসা ব্রাজিল এবার আরেকটি ধাক্কার সামনে। ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়া ডান উরুর...
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ সোমবার সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় যৌথ সংবাদ সম্মেলনে...
লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়ার পর এই প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। জাহাজ ট্র্যাকিং ডেটার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পুনরায় মনোনিবেশ করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি, এমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ওয়াশিংটনের সম্ভাব্য সম্পৃক্ততা ইউরোপীয় ইউনিয়নের...
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বাচ্চু খান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে নিজ বাড়িতে এই ঘটনা হয়।
লোডিং...

এলাকার খবর