জ্বালানি যুদ্ধবিরতিতে আগ্রহী ইউক্রেন: জেলেনস্কি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক জ্বালানি যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন। জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন ও ব্রিটিশ নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৈঠকে উত্তেজনা বন্ধের পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন উভয়ই চায় শীত আসার আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান হবে। 

তিনি আরও বলেন, মস্কো যদি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা বন্ধ করে, তবে কিয়েভও রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে প্রস্তুত আছে। 

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ৪০ মিনিট বৈঠক করেন জেলেনস্কি। এসময় ইউক্রেন যুদ্ধ বন্ধে শিগগির একটি চুক্তি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। যদিও এক টেলিগ্রাম পোস্টে জেলেনেস্কি দাবি করেন, ইউক্রেনের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে রাশিয়া।

ইউক্রেন যুদ্ধের সমাধানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে পেন্টাগন।
মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানান, কিয়েভের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিকভাবে তিনটি শর্ত পাঠিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি কাতারভিত্তিক সংবাদমাধ্যম...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর