‘আপনারা দখল করতে আসবেন, আর আমরা বসে বসে ললিপপ খাব?’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম

বাংলাদেশ­-ভারত সম্পর্কের উত্তেজনা এখনো রয়েছে। দিন যত যাচ্ছে সেই উত্তেজনা বাড়ছেই। এর মধ্যেই সোমবার বাংলাদেশ ইস্যুতে বিধানসভায় কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘উনারা বাংলা, বিহার দখল করে নেবে। আপনারা দখল করতে আসবেন আর আমরা বসে বসে ললিপপ খাব?’ 

সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা বিহার উড়িষ্যা ফেরত দিতে হবে। এ ছাড়া দুই দেশের ইস্যুতে বিভিন্ন পাল্টা মন্তব্য পাওয়া যাচ্ছে। এ নিয়ে সোমবার কথা বলেন মমতা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ‘কেউ এখানে আসতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই। যারা এটা নিয়ে রাজনীতি করছেন, তাদের বলছি, এতে আপনাদের ক্ষতি। আমরা এখানে কোনো দাঙ্গা চাই না। অনেক ফেক ভিডিও এখানে চলছে।পররাষ্ট্র সচিব গিয়েছেন। তাঁকে বিষয়টি দেখতে দিন। যারা বাংলা-বিহার দখল করতে চায় তাদের বলছি, এত হিম্মত কারও নেই।’

পশ্চিমবঙ্গের মানুষকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী সোমবার বলেন, ‘কেউ কেউ বাংলাদেশ নিয়ে অন্যরকম পরিস্থিতি তৈরি করতে চাইছেন। এ রকম প্ররোচনায় কেউ যেন পা না দেন। আমরা যেন এমন কোনো মন্তব্য না করি, যাতে বাংলার পরিস্থিতি খারাপ হয়ে যায়। বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নিদর্শন রয়েছে। তা যেন নষ্ট না হয়। দাঙ্গা চাই না, শান্তি চাই। আমরা সবাইকে নিয়ে থাকতে চাই।’

এ সময় মমতা আরও বলেন, ‘অনেকে ওপার থেকে এপারে আসতে চাইছেন। সীমান্তে তাদের আটকে দিচ্ছে বিএসএফ। অনেকে বলছে ওরা বিহার দখল করে নেবে। যারা দখল করার কথা বলছেন তাদের হিম্মত থাকলে তা করুন। আপনারা দখল করতে আসবেন, আর আমরা বসে বসে ললিপপ খাব?’

সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ ও রাজনৈতিক পরিবর্তনকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন বিজেপি সরকারের সাফল্য তুলে ধরলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মমতা ব্যানার্জির বাছাই করা প্রার্থীকে বাদ দিয়ে ঋতব্রত ব্যানার্জিকেই বিরোধীদলীয় নেতা ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এক অন্তর্বর্তী আদেশে এ তথ্য জানা যায়। একই সঙ্গে...
ভারতের রাজস্থানের জয়পুরে নিট প্রশ্নফাঁস এবং বেকারত্ব ইস্যুতে চলা ছাত্র আন্দোলনে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। রণক্ষেত্র হয়ে ওঠে শহিদ স্মারক চত্বর। এই আন্দোলনের মাঝেই ভিড়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ‘ককরোচ...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয় মোড়। সদ্য সমাপ্ত নির্বাচনে পরাজিত হয়ে তৃণমূল কংগ্রেসের ২০ জন হেভিওয়েট বিদ্রোহী সংসদ সদস্য (এমপি) এমন একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, যার অস্তিত্বের...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালে পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁদাবাজিসহ নানা অভিযোগে এরইমধ্যে তাকে জেলা যুবদলের...
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যুবদল নেতা আব্দুস ছাত্তার মজুমদারের বাসায় প্রকাশ্যেই অস্ত্র উঁচিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর ২...
লোডিং...

এলাকার খবর