অবৈধ বাংলাদেশি শিক্ষার্থী শনাক্তে দিল্লির সব স্কুলে নির্দেশনা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পিএম

অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্ত করতে ও তাদের জন্ম সনদ ইস্যু না করতে দিল্লির সব স্কুলকে নির্দেশনা দিয়েছে দিল্লি পৌর করপোরেশন (এমসিডি)। আজ শনিবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কয়েক দিন আগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সেক্রেটারিয়েট অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। এর পরই এমসিডির তরফ থেকে দিল্লির স্কুলগুলোকে এমন নির্দেশনা দেওয়া হলো। এতে বিধানসভা নির্বাচনের আগে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) এবং বিজেপির মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্ত করা ছাড়াও দিল্লির প্রতিটি জোনে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কথিত দখলকৃত এলাকা খালি করার নির্দেশ দিয়েছে এমসিডি। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হলো তা জানিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন এমসিডির ডেপুটি কমিশনার।

দিল্লির একটি স্কুলের শ্রণিকক্ষ। ছবি: এক্স থেকে নেওয়াডেপুটি কমিশনারের আদেশে বলা হয়েছে, দিল্লির স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্ত করতে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে শিক্ষা বিভাগ। এ জন্য পৌর স্কুলগুলোতে অভিযান চালানোর অনুরোধ করেছেন এমসিডির ডেপুটি কমিশনার।

এমসিডির এই নির্দেশনার ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিং। তিনি বলেন, ‘এমসিডির এই আদেশ অবৈধ অভিবাসীদের নামে পূর্বাঞ্চলীয় সম্প্রদায়কে অপমান ও অসম্মান করার চেষ্টা।’

কলকাতার শিখা হোটেলে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের ঘটনায় ধস নেমেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। আগুন লাগার এক মাস পরেও পর্যাপ্ত গ্রাহক পাচ্ছে না স্থানীয় হোটেলগুলো।
ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মুখোমুখি বৈঠকে বসেন চীনা...
ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এই...
১৮তম ব্রিকস সম্মেলনে সর্বসম্মতিতে যুক্ত হয়েছে নয়াদিল্লি ঘোষণাপত্র। শনিবার সম্মেলনের প্রথম দিনে এটি যুক্ত হয়েছে বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন...
মুক্তির আগেই ইতিহাস গড়ল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির একটি শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীকে রিয়েল টাইমে মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের ওপর লক্ষণীয় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার বাস ভাড়াও বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রণালায় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর