আমেরিকার ভিসা না পেয়ে ভারতীয় নারী চিকিৎসকের আত্মহত্যা

আমেরিকার ভিসা না পেয়ে তীব্র মানসিক চাপে আত্মহত্যা করেছেন ভারতের ৩৮ বছর বয়সী নারী চিকিৎসক রোহিনি। ঘুমের ওষুধের অতিরিক্ত মাত্রা গ্রহণেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

আমেরিকার ভিসা না পেয়ে ভারতে এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ভিসা না পেয়ে ৩৮ বছর বয়সী ওই নারী চিকিৎসক তীব্র হতাশার মধ্যে ছিলেন এবং একপর্যায়ে নিজ অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

সংবাদমাধ্যমটি বলছে, গত শনিবার আত্মহত্যার এই ঘটনাটি প্রকাশ্যে আসে। পরিবারের সদস্যরা অন্য এলাকায় থাকতেন। দীর্ঘক্ষণ দরজায় নক করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় পান তারা। বাড়ি থেকে একটা সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। 

গত শনিবার ওই নারীর দরজায় বারবার নক করেও কোনো সাড়া পান না তাঁর গৃহকর্মী। এরপর পরিবারের সদস্যদের খবর দেন। তারা এসে দরজা ভেঙে মৃত অবস্থায় পান ওই নারীকে।   

পুলিশ জানায়, মৃত ওই চিকিৎসকের নাম রোহিনি। হায়দরাবাদের পদ্মা রাও নগরে থাকতেন তিনি। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে রোহিনি ঘুমের ওষুধের অতিরিক্ত ডোজ নিয়েছেন বা নিজেই কোনো ওষুধ ইনজেকশন হিসেবে দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এদিকে ওই নারী চিকিৎসকের বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি হতাশার কথা উল্লেখ করেন এবং মার্কিন ভিসা প্রত্যাখ্যানের কথাও লেখা ছিল। রোহিনির মা জানান, তাঁর মেয়ে চাকরি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু ভিসা না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন।

 

 

যুদ্ধ শেষ করার লক্ষ্যে সপ্তাহজুড়ে চলা দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন করে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লেবাননে আগ্রাসন ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফোনালাপে দুই নেতার মধ্যে বেশ উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে...
যুদ্ধ বন্ধে এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়েও সমঝোতা হবে বলে মত তাঁর।
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে নিজ পরিবারের ৬ জনকে গুলি করে হত্যার পর এক বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে বলে বিবিসি...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর