তৃণমূলকে হারিয়ে বিজেপির নিরঙ্কুশ জয় 

আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:৩৯ এএম

বিধানসভায় জয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন অধ্যায় শুরু হলো। তাই এ দিনটিকে ঐতিহাসিক ও অভূতপূর্ব বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূলকে হারিয়ে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে বিজেপি। ২০৬ আসনে জয় পায় দলটি। আর তৃণমূল পায় ৮১টি আসন।

টানা তিনবার ক্ষমতা পাওয়া তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসলো বিজেপি। ২০২১ সালে ২১৪ আসনে জয় পাওয়া মমতা ব্যানার্জির দল এবার জিততে পারেনি ১০০ টিতেও।

অন্যদিকে, গতবার মাত্র ৭৭ আসন পাওয়া বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতায় বাজিমাত করলো। ফলতা আসন বাদে ২৯৩টি আসনের ফল প্রকাশ হয়। জয়ের জন্য ২৯৪ আসনের মধ্যে দরকার ১৪৮টি।

আলোচনার অন্যতম আসন ভবানীপুরে মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে হারালেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামেও প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর চেয়ে ১০ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন শুভেন্দু।

এরই মধ্যে পশ্চিমবঙ্গের রাজপথে আনন্দ মিছিল করেছে গেরুয়া শিবির। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, এই নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। পরে দিল্লিতে দলীয় সদর দপ্তর থেকে বক্তব্য রাখেন তিনি। এ জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে মোদি বলেন, জয় হয়েছে গণতন্ত্রের।

তিনি বলেন, বাংলার পবিত্র ভূমিতে আজ এক নতুন সূর্যোদয় হলো। বাংলার মানুষ তোষণ এবং ভয়ের রাজনীতিকে ছুঁড়ে ফেলেছে। পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য অক্লান্তভাবে কাজ করবে বিজেপি। রাজনৈতিক প্রতিহিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে। তাই আর বদলা নয়, এবার বদল হবে।

এদিকে, এক্স বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন, অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থ রক্ষাকারীদের জবাব দিয়েছে পশ্চিমবঙ্গের জনগণ। 

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর