চীন-পাকিস্তান-বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন প্রকল্প

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম

সীমান্তে যোগাযোগ ব্যবস্থা জোরদারে চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেল যোগাযোগ উন্নয়নে নতুন প্রকল্প ঘোষণা করেছে ভারত। এসব এলাকায় অবকাঠামো উন্নয়নে ৪৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে দেশটি। 

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২ বছরের মধ্যে ধাপে ধাপে এই অর্থ ব্যয় করা হবে। এর মাধ্যমে বিভিন্ন রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্ননের পাশাপাশি দুর্গম এলাকায় মানুষ, ও জরুরি পণ্য পরিবহণ সহজ হবে বলে আশা করা হচ্ছে। 

এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ, আসাম, হিমাচল প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে নতুন রেললাইন নির্মাণসহ প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও বিদ্যমান রেল নেটওয়ার্ক শক্তিশালী করা হবে।

এছাড়া হিমালয়ের নিকটবর্তী দুর্গম এলাকার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সড়ক, সুড়ঙ্গ, সেতু এবং অন্যান্য যোগাযোগ প্রকল্পের ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। 

প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনের রেশ কাটার আগেই তিনটি বিধানসভা উপনির্বাচনের দুটিতে হেরেছে ক্ষমতাসীন বিজেপি। বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটে ভোটের এই ফলাফল রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ভারত। এবার বিক্ষোভের কেন্দ্রে ঝাড়খণ্ড। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আটককৃত এই ৬ বিদেশি নাগরিক তাদের ডাবল-এন্ট্রি ভিসায় প্রতি সফরে অনুমোদিত সর্বোচ্চ ১৫ দিনের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে পরিচালিত এক বিশেষ...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। বিস্ফোরণের দৃশ্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত পাঁচ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় প্রায় ২৯ শতাংশ কমেছে। এই প্রেক্ষাপটে আগামী ২০৩১ সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় দ্বিগুণ এবং উচ্চমূল্যের পাটপণ্যের উৎপাদন বাড়ানোর কর্মপরিকল্পনা নিতে যাচ্ছে...
গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমুলক বক্তব্য প্রচার করা যাবে না বলে জানিয়েছেন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের মামলার...
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনিশা আব্রাহামের...
প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আমি নিজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছি যে, উনি আমাদের এ ব্যাপারে সহযোগিতা করতে পারেন কি না। উনি আমাকে বললেন, তারা দেখছেন বাংলাদেশকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর