অভিজিৎসহ আটক ৩ নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না: সিজেপি

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১০:২৪ এএম

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকেসহ আটক ৩ নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে সিজেপি। তাদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়েও কিছু জানে না দলটি। দেশটির একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। এই ধারাবাহিকতায় শুক্রবার দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। তবে, কর্মসূচি শুরুর আগেই ধরপাকড় শুরু করে দিল্লি পুলিশ। 

বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকেই শনিবার আটক করা হয় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, সহ-আহ্বায়ক সৌরভ দাস ও মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে। পরে আন্দোলনের দায়িত্ব পান অজিঙ্ক শিন্দে। এর আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করে পুলিশ। 

এদিকে, তরুণদের বিক্ষোভ চালিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিক্ষোভকারীদের আটকের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি করেছেন তিনি। 

বিক্ষোভ ঘিরে আটক সবাইকে রোববারের মধ্যে মুক্তি না দিলে অনশন বা পদযাত্রা কর্মসূচির হুমকি দিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অভিজিৎকে আটকের পর মহারাষ্ট্রে গ্রামের বাড়িতে মারা যান তার দাদী সাবিত্রীবাঈ। এ অবস্থায়, সিজেপির প্রতিষ্ঠাতাকে বাড়ি যাওয়ার প্রস্তাব দেয় দিল্লি পুলিশ।

 

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাত ১২টা থেকে ভোর ৩টার মধ্যে কোনো একসময় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এ খবর। 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ হাজার...
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে মমতাকে আটক করে দিল্লি পুলিশ। 
ধ্রুব–অভিজিৎসহ হাজারো আটক
ভারতের দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি–সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি বিমানবন্দরে বিমান থেকে আটক করা হয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আটক হয়েছে সিজেপি মুখপাত্র সৌরভ দাসও। এর আগে...
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল সোমবার ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির প্রচারণায় দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে সাধারণ...
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের চলমান অভিযানে যোগ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুক হামলায় দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
লোডিং...

এলাকার খবর