ধ্রুব–অভিজিৎসহ হাজারো আটক

দিল্লিতে যন্তরমন্তর ঘিরে কী চলছে

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম

ভারতের দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি–সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি বিমানবন্দরে বিমান থেকে আটক করা হয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আটক হয়েছে সিজেপি মুখপাত্র সৌরভ দাসও। এর আগে আটক হন ইউটিউবার ধ্রুব রাঠী। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে আজ সিজেপির বিক্ষোভে তাদের যোগ দেয়ার কথা ছিল। 

বিক্ষোভ ঘিরে শুক্রবার রাতে দিল্লিতে অন্তত ১ হাজার জনকে আটক করা হয়। আজ সকালে আটক করা হয়েছে আরও প্রায় ১০০ বিক্ষোভকারীকে। 

জ্ঞানেশের পদত্যাগের দাবি ঘিরে পরিস্থিতি নজরদারিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন শতাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। 

এছাড়া, সংবেদনশীল এলাকাগুলোতে বিক্ষোভে যোগ না দিতে মাইকিং করা হচ্ছে। না হলে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থার মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে। তল্লাশি অভিযান চলছে দিল্লির লজ ও হোটেলগুলোতে। বিক্ষোভে যোগ দিতে এসেছেন, এমন কাউকে কক্ষ ভাড়া না দিতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে বিক্ষোভস্থল জন্তর মন্তরে প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রবেশ করতে পারছেন না সাংবাদিকরাও।

 

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকেকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে সিজেপির সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে তাদের আটক...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে আজ শনিবার দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। শুক্রবার দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, পুলিশের...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে জড়ো হতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। দেশটির ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেয়ার অভিযোগে জ্ঞানেশ কুমারের...
ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কংগ্রেসসহ বিরোধী দলগুলো। বৃহস্পতিবার দিল্লিতে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে যাওয়ার আগে বিজেপির...
মক্কা-মদিনার নিরাপত্তা ইস্যুতে কোনো দ্বিমত নেই, আক্রান্ত হলেই সৌদি আরব যে ধরনের সহযোগিতা চাইবে তা দিতে ঢাকা প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে ভারতের গুরুগ্রাম পুলিশ। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পুলিশের নির্দেশনা না মানায় তাকে আটক করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর