ভারতে আন্দোলন

অভিজিৎসহ ককরোচ পার্টির ৩ নেতা মুক্ত, দেওয়া হলো যে শর্ত 

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। আজ রোববার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। সকালে তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তার পরেই তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।

তবে নির্দিষ্ট শর্তে ছাড়া পেয়েছেন দীপকেরা। সিজেপির আইনি বিষয় যাঁরা দেখাশোনা করেন, সেই ‘লিগাল টিম’-এর প্রধান রত্না সিংহ জানিয়েছেন, দীপকে, সৌরভ এবং রাঙ্কা এক বছরের জন্য কোথাও শান্তি ভঙ্গ করতে পারবেন না। এই শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পর রাঙ্কা জানিয়েছেন, রোবার দুপুর ২টায় তাঁরা সাংবাদিক সম্মেলন করবেন।

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ভারতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। এই ধারাবাহিকতায় শুক্রবার দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। তবে, কর্মসূচি শুরুর আগেই ধরপাকড় শুরু করে দিল্লি পুলিশ। 

বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকেই শনিবার আটক করা হয় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, সহ-আহ্বায়ক সৌরভ দাস ও মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে। পরে আন্দোলনের দায়িত্ব পান অজিঙ্ক শিন্দে। এর আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করে পুলিশ। রোববার ভোরে রাঠিকে ছেড়ে দেওয়া হয়। 

এদিকে, তরুণদের বিক্ষোভ চালিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিক্ষোভকারীদের আটকের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি করেছেন তিনি। 

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাত ১২টা থেকে ভোর ৩টার মধ্যে কোনো একসময় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এ খবর। 
ভারতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে আজ আবারও দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে মিছিলের ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি)। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানের কথা...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ হাজার...
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে মমতাকে আটক করে দিল্লি পুলিশ। 
বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় চট্টগ্রাম বন্দরকে। দেশের মোট বৈদেশীক বাণিজ্যের প্রায় ৯২ শতাংশই সম্পন্ন হয় এই একটি বন্দর দিয়ে। কিন্তু এই বন্দর নিয়ে দীর্ঘদিন ধরেই বেশ কয়েকটি বড় অভিযোগ রয়েছে।...
ইউক্রেনে এখন নতুন একজন নেতা দরকার বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানায় ঢাকা।
লোডিং...

এলাকার খবর