ইসরায়েলে রকেট হামলা চালাল হামাস

আপডেট : ২৬ মে ২০২৪, ০৬:১৮ পিএম

ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। রোববার তারা এই হামলা চালানোর দাবি করে। এরই মধ্যে হামলার শঙ্কায় তেল আবিবে সাইরেন বাজাতে শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এর মধ্য দিয়ে গত চার মাসের মধ্যে এই প্রথম ইসরায়েলে কোনো হামলা চালাল হামাস। সংবাদমাধ্যম এনবিসি নিউজ ও এবিসি নিউজের প্রতিবেদনেও এসব তথ্য জানানো হয়। 

হামলার তথ্য জানাতে গিয়ে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম বিগ্রেড থেকে বলা হয়, নিরপরাধ মানুষের ওপর ইহুদিদের হামলার জবাবে ক্ষেপণাস্ত্রসহ হামলা করা হলো। 

এনবিসি নিউজের প্রতিবেদক বলছেন, তিনি একটি রকেট আসতে দেখেছেন। আয়রন ডোম দিয়ে তা ভূপাতিত করা হয়।

হামাস আল আকসা টিভিতে বলা হয়, গাজা থেকে এই হামলা করা হয়েছে। কতটি রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে স্ট্যান্ড উইথ আস নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, ১২টি ড্রোন হামলা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাফাহ এলাকা থেকে অন্তত ৮টি রকেট দিয়ে হামলা করা হয়েছে। তবে, এসব হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তেল আবিবের আশপাশের শহরগুলোতেও সাইরেন বাজানো হয়।

ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় বলছে, আপাতত দক্ষিণাঞ্চলে হলেও এই যুদ্ধবিরতি লেবাননজুড়ে...
প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক সম্পর্ক আরও গভীর হতে পারে। অস্ত্র গবেষণা,...
লেবাননের প্রায় ৯০০ বছর পুরোনো বিউফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একে দক্ষিণ লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বড় অগ্রগতি হিসেবে দাবি করা হয়েছে।...
ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে এক সিরিয়ান পরিবারের নয়জন নিহত হয়েছে, যার মধ্যে ছয়জন শিশু। লিতানি নদী পার হয়ে ইসরায়েলি বাহিনী সামনের দিকে এগোচ্ছে এবং নাবাতিয়েহ শহরকে ঘিরে রাখার প্রস্তুতি...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর