ইসরায়েলের বিমানবন্দরে ড্রোন হামলা চালাল হুতি 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম

ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতের রামন বিমানবন্দরে আঘাত হেনেছে। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলায় দুজন আহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিস। বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ ও উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করে দেয় ইসরায়েল। তবে দুই ঘণ্টা পরই উড়োজাহাজ ছেড়ে যাওয়া কিংবা অবতরণ শুরু হয়। এখন বিমানবন্দরের কার্যক্রম আবার পুরোপুরি চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল রোববার ইয়েমেন থেকে বেশ কয়েকটি ড্রোন ছোড়া হয়েছিল ইসরায়েলে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, অনেকগুলো ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে একটি ড্রোন বিমানবন্দরে আঘাত হানে। ড্রোন হামলায় বিমানবন্দরের কতটা ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট জানা যায়নি। 

সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমাবন্দরের টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থতার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইসরায়েলে। এতে হুতির মন্ত্রিসভার প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়িসহ বেশ কয়েকজন সদস্য নিহত হন। হুতিরা ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। 

গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলি ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছিল হুতিরা। এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে দফায় দফায় ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের তুনব দ্বীপে টানা ৯০ মিনিট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা কমাতেই এ হামলা।
আমেরিকার ‘অপকর্ম বন্ধ না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এই হুঁশিয়ার দিয়েছে বলে আজ বুধবার আল জাজিরা...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর