ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

আগের দুই দফায় লাভ হয়নি, তৃতীয় দফায় কোনো লাভ হবে?

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের রাজধানী মাসকাটে প্রথম দফা আলোচনা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি, সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফা আলোচনা শুরু হয় ১৭ ফেব্রুয়ারি। দুই দফায়ই দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে ‘ইতিবাচক আলোচনা’র কথা জানিয়েছিল, তবে তার ফল – লবডঙ্কা।

আজ তৃতীয় দফার মতো পরোক্ষ আলোচনার জন্য জেনেভায় সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। সংঘাত এড়াতে এ আলোচনাকে শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কিন্তু এতে লাভ কী হবে? ঝামেলা তো সেই পুরোনোই – বিপরীতমুখী স্বার্থ নিয়ে আলোচনায় নামা দুই পক্ষের কেউই ছাড় দিতে রাজি হচ্ছে না।

এ দফায় তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তৃতীয় দফার পারমাণবিক আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ন্যায্য চুক্তি করা সম্ভব। তিনি জানান, ইরান কিছু ছাড় দিতে প্রস্তুত থাকলেও দেশের শান্তিপূর্ণ প্রযুক্তি ব্যবহার করার অধিকার ছাড় দিতে প্রস্তুত নয়।

আব্বাস আরাগচি বলেছেন, ‘আমরা প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আমরা উদ্বেগ দূর করতে প্রস্তুত, কিন্তু পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ত্যাগ করতে প্রস্তুত নই। গত জুনে আমরা যখন আলোচনা করছিলাম, তখন ইসরায়েল আমাদের ওপর আক্রমণ করেছিল। পরে সেই আক্রমণে যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই আগ্রাসনের ক্ষত এখনও আমাদের মনে জীবন্ত।’

একদিকে যখন এ পারমাণবিক চুক্তি না হলে কী হবে, সে নিয়ে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকি এবং ইরানের পাল্টা জবাব দেয়া মন্তব্য চলমান। আলোচনার সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক মোতায়েনও চলছে, যা ২০০৩ সালের ইরাক আক্রমণের পর সবচেয়ে বড়।

ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর