পারমাণবিক কর্মসূচি

ইরান এবার সফল হয়ে গেলে কেন মধ্যপ্রাচ্যের সব শক্তিরই মাথাব্যথা শুরু হবে?

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা নির্ভর করছে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর। বিশেষজ্ঞরা বলছেন, তেহরান সফল হলে, এ অঞ্চলের অন্য দেশগুলোও তা অর্জনের চেষ্টা চালাবে। তবে, সেটিকে ইতিবাচক চোখেই দেখছে ইরান। রুশ সংবাদমাধ্যম আরটি-র বিশ্লেষণী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

মধ্যপ্রাচ্যে প্রায় ৩০ বছর ধরে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি। যার ওপর নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ।

সাম্প্রতিক বছরগুলোতে তেহরান ধারাবাহিকভাবে পারমাণবিক কর্মসূচি চালালেও তা যেন ধ্বংসাত্মক না হয়, সেদিকে জোর দিয়েছে। ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন, পারমাণবিক শক্তির বিকাশ প্রযুক্তিগত সার্বভৌমত্ব, জ্বালানি বৈচিত্র্য এবং স্বাধীন পররাষ্ট্রনীতির প্রতি তাদের প্রতিশ্রুতির অংশ।

বিশেষজ্ঞরা বলছেন, ভূ-রাজনৈতিক বাস্তবতা আইনি প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি জটিল। আঞ্চলিক প্রেক্ষাপটে, পারমাণবিক কর্মসূচির মাধ্যমে কেবল প্রযুক্তিগত সক্ষমতাই ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে।

আরটি-র প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতার পরও ইরান পারমাণবিক কর্মসূচিতে সফল হলে, মধ্যপ্রাচ্যে নতুন সামরিক প্রতিযোগিতা শুরু হবে। সৌদি আরব, তুরস্ক, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করবে বা পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা চালাবে।

যদিও ইরানের রাজনৈতিক ও বিশেষজ্ঞ মহল এটিকে ইতিবাচকভাবেই দেখছে। তাদের মতে, মধ্যপ্রাচ্যজুড়ে পারমাণবিক কর্মসূচি কার্যকর হলে, সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ প্রতিরোধ করা সম্ভব হবে।

এদিকে, তুর্কি কর্মকর্তারা এরই মধ্যে স্বীকার করেছেন, তেহরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে, ক্ষমতার ভারসাম্যের এই রূপান্তর উপেক্ষা করতে পারবে না আঙ্কারা। এছাড়া, কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের পারমাণবিক শক্তির বিকাশ উৎসাহ জোগাচ্ছে এরদোয়ান প্রশাসনকে।

ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর